খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় কলেজ ছাত্রকে মারধরের পর পুলিশ অভিযোগ তদন্তে গেলে চাচাকেও মারধর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় কলেজ ছাত্রকে মারধরের পর পুলিশ অভিযোগ তদন্তে গেলে চাচাকেও মারধর

প্রতিপক্ষের হামলায় আহত চাচা-ভাতিজা।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মোস্তফা আল হোসাইন ইমরান (২১) নামের এক কলেজ ছাত্রকে মারধর করে পাহাড়ের গহীন অরণ্যে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পুলিশ তদন্ত করতে গেলে তাঁর চাচাকেও মারধর করার অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার উত্তর চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সোমবার রাতে একই এলাকার মৃত আহমদুল্লাহর ছেলে নুরুল আবছার, তার ছোট ভাই শহিদুল ইসলাম ও শামসুল আলমের ছেলে জসিম উদ্দিন হেলালীসহ তিন জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছে কলেজ ছাত্র মোস্তফা আল হোসাইন ইমরান।

ভূক্তভোগী পটিয়া সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ইমরান জানান, গত ৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আমি স্থানীয় দোকানে বাজার করতে গেলে স্থানীয় নুরুল আবছার কথা আছে বলে আমাকে ডেকে অন্ধকারে নিয়ে যায়। এর পর কিছু বুঝে উঠার আগেই আমাকে কিল-ঘুষি-লাথি মারতে মারতে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যেতে টানা-হেঁচড়া করলে আমি জোরে চিৎকার দিই। এতে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ দাযের করলে থানা পুলিশের এএসআই শ্যামল দত্ত সোমবার বিকেল ৪টার দিকে ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে যায়। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করত: আমার চাচা শফিক আহমদ সিকদারকে গলা টিপে ধরে কিল-ঘুষি-লাথি মেরে গুরতর আহত করে। এসময় স্থানীয় লোকজন ও এএসআই শ্যামল দত্ত প্রতিপক্ষদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিপক্ষরা আমি এবং চাচাকে মারধর করেও ক্লান্ত নয়, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় সোমবার রাতেই পূণরায় থানায় লিখিত অভিযোগ দাযের করেছি।

ইমরান আরো জানান, প্রতিপক্ষরা খুব হিংস্র ও সন্ত্রাসী। জামায়াতের দুধর্ষ ক্যাডার। তাদের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ৮/১০টি মামলা রয়েছে থানায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনা তদন্তে যাওয়া এএসআই শ্যামল দত্ত বলেন, সোমবার বিকেলে কলেজ ছাত্র ইমরানের ওপর হামলার ঘটনায় দাযেরকৃত অভিযোগ তদন্তে গিয়েছিলাম। আমি তদন্ত করে যথারীতি চলে আসি। আসার পথে খবর পেলাম বাদি-বিবাদি কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি দিয়েছে।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসআই অজয়দেব শীলকে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…