খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বেড়ে গেছে সংক্রমণের ঝুঁকি: কমে গেছে করোনা পরীক্ষা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৫:২৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে বেড়ে গেছে সংক্রমণের ঝুঁকি: কমে গেছে করোনা পরীক্ষা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় পরীক্ষা অনেক কমে গেছে।করোনার উপসর্গ থাকলেও অনেকে টাকা খরচ করে পরীক্ষা করাচ্ছেন না। গত ১০ দিনে জেলায় (১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত) ৬৯৫টি নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অথচ এর আগের ১০ দিনে (২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৩৭৯টি। অর্থাৎ মূল্য নির্ধারণ করায় পরীক্ষার হার অর্ধেক কমে গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তিন বিশেষজ্ঞ জানান, দরিদ্র মানুষ টাকা দিয়ে পরীক্ষা কম করাচ্ছেন। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। পরীক্ষা না করিয়ে, চিকিৎসা না নিয়ে তাঁরা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাঁরা বলেন, অনেক মানুষের উপার্জনের পথ বন্ধ হয়েছে। অনেকের জীবিকা হুমকির মুখে। দেশের বহু মানুষ কর্মহীন। জীবন-জীবিকা কঠিন হয়ে যাওয়ায় বড় শহর থেকে মানুষ গ্রামে ফেরত এসেছেন। সেসব মানুষের পক্ষে এখন টাকা খরচ করে করোনা পরীক্ষা করানো অনেক কঠিন।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ ‘কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি’ বিষয়ে পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, বুথে ও হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা করে দিতে হবে। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৫০০ টাকা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ফি ৩ হাজার ৫০০ ও ৪ হাজার ৫০০ টাকা। ১ জুলাই থেকে পরিপত্র কার্যকর হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, মহামারি পরিস্থিতিতে ২০০ বা ৫০০ টাকা নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র মানুষের কাছে অনেক বেশি টাকা। করোনার উপসর্গ থাকলেও অনেকে এই টাকা খরচ করে পরীক্ষা করাবেন না। পরীক্ষা না করিয়ে, চিকিৎসা না নিয়ে তাঁরা সংক্রমণের ঝুঁকি বাড়াবেন। এতে মহাবিপদ ঘটতে পারে।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৫ টি উপজেলা থেকে ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৯ জুলাই ৪৯টি, ৮ জুলাই ৮৪, ৭ জুলাই ৬২, ৬ জুলাই ১১৩, ৫ জুলাই ৫৫টিসহ গত ১০ দিনে ৬৯৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে এসব নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফি নির্ধারণের আগে গত ২১ জুন ১১০টি, ২২ জুন ১৯৬, ২৩ জুন ১১৬, ২৪ জুন ৯০, ২৫ জুন ১২০টিসহ ৩০ জুন পর্যন্ত ১ হাজার ৩৭৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

চরআবাবিল গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি কৃষক। তিন দিন ধরে জ্বরে ও কাশিতে ভুগছেন। বৃহস্পতিবার রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য গিয়েছিলেন। কিন্তু ২০০ টাকা না থাকায় নমুনা না দিয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. আবদুল গাফফার মোবাইল ফোনে জানান, আগে করোনা পরীক্ষা বিনা মূল্যে ছিল। এ কারণে উপসর্গ না থাকলেও অনেক মানুষ পরীক্ষার সুযোগ নিয়েছে। নতুন ব্যবস্থায় এটি রোধ হয়েছে। আর প্রথম অবস্থায় সাময়িক কিছু সমস্যা হয়তো দেখা দেবে। কিছুদিন পরেই এসব ঠিক হয়ে যাবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…