খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ছাদে পানির সুইচ দিতে গিয়ে স্কুলছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৫:১৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ছাদে পানির সুইচ দিতে গিয়ে স্কুলছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে-দ্বিতলা ভবন থেকে পড়ে যাওয়া ভাবনা আক্তার (১২) নামের শিশুটি মারাত্মক জখম হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুশয্যায় রয়েছে শিশুটি। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার উত্তর চরআবাবিল ইউপির হায়দরগন্জ বাংলাবাজার এলাকায়। বিকালে উত্তেজিত এলাকাবাসী ওই ভবনটির সামনের অংশ ভাংচুর করে পুলিশ ও জনপ্রতিনিধির কাছে উপযুক্ত বিচার দাবি করে।

আহত বামনা আক্তার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার হুমায়ুন কবির বাচ্চুর মেয়ে ও বন্ধন একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী।।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্ধন একাডেমির পাশের ভবনে মক্তব পড়তে যায় ভাবনা। ছুটি শেষে শিক্ষকের নির্দেশে সহপাঠি মোহনার সাথে ওই ভবনে ছাদে পানির লাইন চালু করতে উঠে। এসময় মোহনার অগোচরে ভাবনা প্রবাসী বাবুল মাঝির দ্বিতলা ভবনের ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পাকা রাস্তায় পড়ে যায়। এতে তার শরীরের অর্ধেক অংশ পুড়ে যায় ও মাথায় মারাত্নক জখম হয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিশোরি মেয়েটির অবস্থা আশংকাজনক।

উল্লেখ্য-গত এক বছরের মধ্যে এক রাজমিস্ত্রি মাহবুব ওই দ্বিতলা ভবনের কাজ করতে গিয়ে ও ৭ম শ্রেণীর এক ছাত্রী সায়েমও খেলা করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নীচে পড়ে মারাত্নক আহত হয়েছিলো। পরে চিকিৎসা খরচ ও জরিমানা দিয়ে মামলা থেকে রক্ষা পায় ভবন মালিক বাবুল মাঝি। কিন্তু শালিসদার ও বিদ্যুত কর্তৃপক্ষের নির্দেশের পরেও ওই ভবনের অতিরিক্ত অংশ ভাঙ্গে নি। যার কারনে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এঘটনায় ভবন মালিকের ছেলে ফারুক মাঝি মোবাইলে জানান, ভবন নির্মানের সময় সামনের অংশ বাড়তি করায় ভুল হয়েছে। আহত স্কুল ছাত্রীর চিকিৎসার সকল খরচ বহন করছি। স্থানীয়ভাবে বৈঠক বসে সিদ্ধান্ত নেয়া হবে।

রায়পুর পল্লী বিদ্যুতের হায়দরগঞ্জ শহর কার্যালয়ের ইনচার্জ লুৎফুর রহমান বলেন, ওই ভবনটি করার আগেই বিদ্যুত লাইন সংযোগ দেয়া হয়েছে। দুই ভবনের মালিককে তাদের ভবনের সামনের অংশ ভেঙ্গে ফেলতে বললেও তারা শুনেনি। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।

রায়পুরের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর বলেন, খবর পেয়েছি শিশুটি ঢাকায় চিকিৎসাধীন অবস্থা আছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/রিহাম/আকাশ

Feb2

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা রইল অব্যাহত। সং হিউয়েন মিনের দক্ষিণ কোরিয়াকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিল বিশ্বকাপের সহ-আয়োজকরা।

জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে মেক্সিকোর খেলাতে ছিল না তেমন গতি। অন্যদিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন সং হিউয়েন মিনরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খেলা গতি বাড়িয়ে দেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত সুবিধা করতে পারেনি কোনো দল। গোল শূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে গোল আদায় করে নিতে বেশিক্ষণ সময় নেয়নি মেক্সিকো। যদিও গোলটা এসেছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে।

একটি ক্রস থেকে আসা বল ধরতে গিয়ে সামনের দিকে এগিয়ে আসেন কিম। কিন্তু নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে বলটি আয়ত্ব করতে পারেননি তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগান লুইস রিমো। আলতো করে টোকা দিয়ে বল পাঠান জালে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।

এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে লিড ধরে রেখে ১-০ ব্যবধানেই জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো।

এ জয়ের মাধ্যমে দুই ম্যাচে দুই জয় নিয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছে মেক্সিকো। তাতেই গ্রুপে তাদের অবস্থান সবার ওপরে। এদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান দক্ষিণ কোরিয়ার। এছাড়া একটি করে পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে চেচিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, সাতকানিয়া-লোহাগাড়ায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস, সাতকানিয়া-লোহাগাড়ায় চাঞ্চল্য

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে কেন্দ্র করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।

কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তি বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অডিওর বিষয়ে বক্তব্য জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি বিষয়টি বলব।’ পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ফাঁস হওয়া অডিওর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে ১০ জনের বসনিয়াকে চেপে ধরেছিল সুইসরা। বিরতির পর বদলি নামা ইয়োহান মানজামবির তিন মিনিটেই গোলের খাতা খোলেন। তার জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড।

এর আগে দুই দলের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। উভয়েই প্রথমার্ধে কেবল একটি করে শট লক্ষ্যে রাখতে পারে। যা থামিয়েছেন গোলরক্ষকরা। তবে সেই তুলনায় বিরতির আগে ফাউল হয়েছে অনেক। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে সুইজারল্যান্ডের পক্ষে মানজামবির জোড়া গোল ছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা। বিপরীতে, বসনিয়া এরমিন মাহমিচের গোলে ব্যবধান কমায়।

৭১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুইস মিডফিল্ডার জোহান মানজাম্বি। মিনিট তিনেক পর দুর্দান্ত এক ভলিতে তিনি ম্যাচের ডেডলক ভেঙে বিশ্বকাপের প্রথম গোলটি করেন। ৮৪তম মিনিটে সুইসদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ভার্গাস। এর মিনিট চারেক আগে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসনিয়ার তারিক মুহারেমোভিচ। ফলে দলটি ১০ জনের দলে পরিণত হয়।

মানজাম্বি ৯০তম মিনিটে ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ কিকে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। তার আগে বসনিয়ার পক্ষে এক গোল শোধ দিয়েছেন এরমিন মাহমিচ।

বসনিয়া ম্যাচ হারলেও বিশ্বকাপে নিজেদের মাত্র দ্বিতীয় আসর খেলতে এসে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে। শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে তারা দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত লড়েছে প্রায় সমানে সমান। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বসনিয়া।