মুজিববর্ষ উপলক্ষে রাউজানে দলীয় নেতা-কর্মীদের মাঝে চারা বিতরণ করলেন জমির উদ্দিন পারভেজ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর আহবানে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ হতে রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের ব্যাবস্থাপনায়
উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে তিন শতাধিক উন্নত মানের ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে রাউজান উপজেলা সদরে চারা বিতরণ অনুষ্টানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের হাতে প্রদান করেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
এ সময় রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, যুগ্ম সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, যুবলীগ নেতা পল্টন দেব, এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, তানভির হোসেন, আরমান সিকদার, মোহাম্মদ সাজ্জাদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন