হাটহাজারীতে শিক্ষকদের হাতে ত্রাণভর্তি ভালোবাসার থলে
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : বরাবরের ন্যায় এবারও হাটহাজারী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সহায়তায় এগিয়ে এলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।
১৯ জুলাই (রবিবার) হাটহাজারী পৌরসভার বিভিন্ন কিন্টারগার্টেন স্কুলে কর্মরত ৩১জন শিক্ষক-শিক্ষিকার হাতে তুলে দেওয়া হয় ত্রাণভর্তি ভালবাসার থলে। উপজেলা প্রশাসনের ফুড ব্যাংকে রাখা এসব খাদ্যসামগ্রী শিক্ষকরা নিজেরাই গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন এ নিয়ে চতুর্থ বারের মত ত্রাণভর্তি ভালবাসার থলে শিক্ষকদের হাতে তুলে দিয়েছে উল্লেখ করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠান না খুলা পর্যন্ত শিক্ষকদের সহায়তায় ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে উপজেলা প্রশাসন।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ


আপনার মতামত লিখুন