লেলাংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির লেলাং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামিয়া বাজারের পশ্চিম পাশে হাচি তালুকদার বাড়ীতে সোমবার (২০ জুলাই ) দুপুরে ঘটনাটি ঘটে।
এতে মুহাম্মদ দেলোয়ার হোসেন ও মুহাম্মদ ইসমাইলের কাঁচা ঘরে সম্পূর্ণ এবং মুহাম্মদ জহুরের পাকা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।
এদিকে লেলাং ইউপি চেয়ারম্যান ঢাকাতে অবস্থান করায় তার প্রতিনিধি দল ঘটানাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারে নিত্য প্রয়োজনীয় খাবার ও কাপড় ব্যবস্থা করেন এবং আরো বিবিধ সহযোগীতার আশ্বস্ত করেন।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকান্ডে দেলোয়ার হোসেন ও মুহাম্মদ ইসমাইলের ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জহুরের ঘরে দেওয়াল, জানালা ও আসবাবপত্রের ক্ষতি হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১২ লাখ টাকা হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ


আপনার মতামত লিখুন