মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১৩৩ জনের করোনা শনাক্ত,মোট ১৩১৯৮
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯১ জন এবং উপজেলাগুলোতে ৪২ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ১৯৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায় নি।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৫ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ১ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ জন এবং উপজেলায় ২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা করা হয় নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭ জন এবং উপজেলায় ২৬ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ৬ জন।
শেভরণ ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ জন এবং উপজেলায় ৭ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের কারো নমুনা পরীক্ষা করা হয় নি।
বুধবার (২২ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮০৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৩১৯৮ জন। এর মধ্যে নগরে ৯১৭৯ জন এবং উপজেলায় ৪০১৯ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ১, বাঁশখালী ২, আনোয়ারা ১, পটিয়া ২, রাঙ্গুনিয়া ১, রাউজান ১৫, ফটিকছড়ি ১০, হাটহাজারী ৮ এবং মিরসরাই ২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৮ এবং উপজেলায় ৬৭ জন। এছাড়া নতুন ৫৩ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৭৭ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন