কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশ সদস্য নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২০, ৪:৫১ বিকাল
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কলস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, ওই সময়ে তন্ময় মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যাওয়ার পথে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন