সীতাকুণ্ডে মা-বাবার সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হলো কিশোরী ঋষি
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মা বাবার চোখের সামনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রিয়া রানী ঋষি (১৫) নামে এক কিশোরীর। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌরসভার বাইপাস এলাকার মহাসড়কে এঘটনা ঘটে ।
নিহত ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে। তবে সে মা-বাবার সঙ্গে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় মফিজের বাসায় ভাড়া থাকত।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন।
জানা যায়, নিহত কিশোরী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করতো। রাতে কাজ শেষে মা-বাবার সঙ্গে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ঢাকামুখী একটি ট্রাক ঋষিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ত্র মৃত্যু হয়। পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে।
এ ঘটনায় নিহত কিশোরীর পিতা কোনো ধরনের মামলা করবে না বলে জানিয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন