চট্টগ্রামে নতুন ১৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ,মোট ১৩৫০৩
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১৫৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৬ জন এবং উপজেলাগুলোতে ৫১ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৫০৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় নগরে একজন মারা গেছেন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৮ টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৫ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৬৭ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ জন এবং উপজেলায় ২৮ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭ জন এবং উপজেলায় ২ জন।
শেভরণ ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৪২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৩৫০৩ জন। এর মধ্যে নগরে ৯৪০১ জন এবং উপজেলায় ৪১০২ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ২, বাঁশখালী ২, চন্দনাইশ ১, পটিয়া ১, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ৪, রাউজান ১১, ফটিকছড়ি ১২, হাটহাজারী ৯, সীতাকুণ্ড ২ এবং মিরসরাই ৫ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬০ এবং উপজেলায় ৬৭ জন। এছাড়া নতুন ৫২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৯২ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন