খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের গোলে ফরাসি কাপের চ্যাম্পিয়ন পিএসজি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ণ
নেইমারের গোলে ফরাসি কাপের চ্যাম্পিয়ন পিএসজি

করোনাভাইরাস সংকটের মধ্যে চার মাস বিরতির পর প্রথম প্রতিযোগিতা ম্যাচে খেলতে নেমেই শিরোপার দেখা পেল পিএসজি।

নেইমারের একমাত্র গোলে দশ জনের দলে পরিণত হওয়া সেন্ত-এতিয়েনকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা কাপের শিরোপা ঘরে তুলেছে টমাস টুখেলের দল।

প্যারিসে শুক্রবার রাতে প্রতিযোগিতাটির ফাইনালে অতিথি সেতিয়েনকে ১-০ গোলে হারায় পিএসজি। পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করে নেইমার, চতুর্দশ মিনিটে।

অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

পিএসজির ভেন্যুটিতে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি থাকলেও স্বাস্থ্য বিধি মেনে ম্যাচটি মাঠে বসে দেখতে অনুমতি দেওয়া হয় ৫ হাজার সমর্থককে।

করোনা সংকটের মধ্যে এটাই ছিল ফ্রান্সে প্রথম কোনও প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

তবে এ সময় নিরাপদ দূরত্ব মানার পাশাপাশি মাস্ক পরা অবস্থায় দেখা যায় তাকে।

এই নিয়ে ১৩ বার ফরাসি কাপের শিরোপা জিতল পিএসজি। টানা চার মৌসুম জেতার পর গত মৌসুমে ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে হেরে গিয়েছিল দলটি।

এদিকে শিরোপা জিতলেও পিএসজিকে একটি দুঃসংবাদও শুনতে হয়েছে। ম্যাচটির প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়া হন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ড গুরুতর চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের ২৭তম মিনিটে সেতিয়েনের খেলোয়াড় লোয়িচ পেরিন এমবাপেকে ফাউল করলে দু’দলের খেলোয়াড়দের হাতাহাতিতেও জড়াতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। বেঞ্চ থেকে উঠে আসা মার্কো ভেরাত্তিসহ হলুদ কার্ড দেখেন পিএসজির তিন জন, এতিয়েনের একজন খেলোয়াড়।

ভিএআরের সাহায্যে পেরিনকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময় ১০ নিয়েই খেলতে হয় অতিথিদের। আর এই সময়টা আক্রমণে না গিয়ে রক্ষণেই বেশি নজর দেয় সেতিয়েন।

এই নিয়ে চলতি মৌসুমে ফ্রান্সের দুটি শীর্ষ শিরোপা ঘরে তুলল পিএসজি। করোনা মহামারির কারণে এপ্রিলে লিগ ওয়ানের এবারের মৌসুম বাতিল করা হয়। তবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…