রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারপিট, গ্রেফতার এক
আটক লেমন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায়কে মারপিট করার ঘটনায় মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামী পৌর শহরের আবুল কালামের ছেলে লেমন হোসেনকে (২৫) উপজেলার হোসেনগাঁও ইউপির হাটগাঁও রাণীদিঘী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মালেক।
এর আগে গত সোমবার (২৭জুলাই) পৌর শহরের বন্দরস্থ চৌরাস্তা মোড়ে সড়কে সাইড নেওয়াকে কেন্দ্র করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে অতর্কিতভাবে চড় থাপ্পর ও মারপিট করে পৌর শহর বন্দরের মৃত আম্বর হাজ্বীর ছেলে ফারুক হোসেন(৩০) ও আবুল কালামের ছেলে লেমন হোসেন(২৫)।
এ ঘটনায় ঐ দিন রাতেই থানায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাদী হয়ে এই যুবকদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের ৭২ ঘন্টা অতিবাহিত
হলেও আসামীদের পুলিশ আটক করতে না পারার প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার সকল চাকুরীজীবিরা পরিষদের মুল চত্বরে “পুলিশ প্রশাসন নিরব কেন জবাব চাই’ দিতে হবে সন্ত্রাসী ফারুক ও লেমনের দ্রুত বিচার চাই” রাণীশংকৈলে সুষ্ঠু কর্ম পরিবেশ চাই
ইত্যাদি লেখা ফেষ্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
পরে দ্রুত আসামী গ্রেফতারের দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি দেন। তবে প্রথম আসামী ফারুককে গ্রেফতার করতে না
পারলেও অন্য একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তার বড় ভাই নুর আলমকে তাদের বন্দরস্থ বাসা থেকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন এস আই আব্দুল মালেক।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান,
গ্রেফতার লেমন ও ফারুকের বড় ভাই নুর আলমকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন