খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শফিউল বারী বাবু আমাদের চলার পথের অনুপ্রেরণা : রাশেদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১১:২৭ অপরাহ্ণ
শফিউল বারী বাবু আমাদের চলার পথের অনুপ্রেরণা :  রাশেদ খান

বাকশালি সরকারের সকল প্রতিকুলতাকে পাশ কাটিয়ে আন্দোলন সংগ্রামে আপোসহীনভাবে এগিয়ে চলা শফিউল বারী বাবু ছিলেন আমাদের অনুপ্রেরণা। তিনি একজন দায়িত্বশীল ও দক্ষ সংগঠক ছিলেন। দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ, সাহসী ও আদর্শবান নেতা। তার অমায়িক আচরণের কারনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। উনার অকাল মৃত্যুতে দলের যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়।

মুসল্লীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান আজ শনিবার (৮ই আগস্ট) বাদে আছর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মাসজিদে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর কতৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামে মাসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

এইসময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন সরকারী দলের নানা বাধার মুখেও শফিউল বারী বাবু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অদম্য সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন। ছাত্রজীবন থেকেই তিনি গনতান্ত্রিক অধিকার আদায়ে পুলিশি মামলা হামালার শিকার হয়েছেন বার বার তারপরেও তিনি পিছো হাঁটেন নি কখনোই। তাঁর মতো একজন যোগ্য ও দক্ষ নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় বিএনপির সব নেতাকর্মী শোকে বাকরুদ্ধ। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ বলেন , দেশের অসহায় মানুষ ও নেতাকর্মীদের পাশে দাড়ানোর ক্ষেত্রে শফিউল বারী বাবু সবার নিকট জনপ্রিয় একজন নেতা ছিলেন।এই করোনা পরিস্থিতিতেও উনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।এই করোনা পরিস্থিতি উনার জানাজায় বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রমাণ করে উনার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিলো। উনার এই চলে যাওয়া শূন্যতা পূরণ হওয়ার নয়।উনার রুহের মাগফেরাত কামনা করছি।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নগর ছাত্রদল নেতা এন মোহাম্মদ রিমনের পরিচালনায়, এই সময় আরো বক্তব্য রাখেন কোকো কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট এবং মিলাদে উপস্থিত ছিলেন নগর কোকো সংসদের সহ সভাপতি নগর ছাত্রদল নেতা মো নয়ন, মো নাজমুল হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা এস এম ইউছুপ, যুগ্ম সম্পাদক ও ছাত্রদল নেতা মো ইমতিয়াজ উদ্দিন, মো সাইফুল ইসলাম সায়েল, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা আলিফ আল সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা মো সোহাগ হোসাইন, মো সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা মামুন পাটোয়ারী নীরব, দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা নাজিম উদ্দিন নয়ন,মো মাহফুজুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাত্রদল নেতা মো মিরাজ, সহ অর্থ সম্পাদক ছাত্রদল নেতা মো রিদোয়ান, এম আই সাকিব, মো জাহেদ রকি, সদস্য মো রাকিব, মো নাঈম, মো সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিলে শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশবাসীর জন্য করোনা পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর নিকট ফরিয়াদ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…