খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জলযট প্রবণ এলাকা পরিদর্শন :নগর উন্নয়নে কোনো অনিয়ম দুর্নীতি হলে বরদাশত করা হবে না-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৪:৩৬ অপরাহ্ণ
জলযট প্রবণ এলাকা পরিদর্শন :নগর উন্নয়নে কোনো অনিয়ম দুর্নীতি হলে বরদাশত করা হবে না-সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, পারিপার্শ্বিক পরিবেশ উন্নয়নে আত্ম সচেতনতাই প্রধান নিয়ামক শক্তি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবকরা দিন-রাত পরিশ্রম করে বাসা-বাড়ীতে ব্যবহার্য্য ময়লা-আবর্জনা সংগ্রহ করলেও অনেকে অসেচেতনভাবে রাস্তা,ড্রেন বা খালে ময়লা আবর্জনা ফেলে পানি নিস্কাশনে বিঘ্ন ঘটায়। ফলে নগরবাসীকে জলজটের দূর্ভোগে পড়তে হয়।

তিনি বলেন, আমরা যদি একটু সচেতনতার সাথে জীবন-যাপন করি তাহলে অনেক বিড়ম্বনা থেকেই রেহাই পাওয়া সম্ভব।

তিনি আজ নগরীর কাপাসগোলা,বাদুরতলা ও মুরাদপুর এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলজটের উৎস সরেজমিনে পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে একইসাথে অনেক উন্নয়ন সংস্থা কাজ করছে এরমধ্যে সিডিএ,ওয়াসা, সড়ক ও জনপথ ও বিদ্যুৎ অন্যতম। এতে পরিলক্ষিত হচ্ছে যে, শুধুমাত্র সমন্বয়হীনতার কারনে নগরবাসীকে সীমাহীন জলজট ও যানজটের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে যে সংস্থাই উন্নয়ন কাজ করুক না কেন যথাযথ পরিকল্পনা অনুযায়ী করতে হবে। নগর উন্নয়ন পরিকল্পনায় কোনো অনিয়ম, দুর্নীতি হলে বরদাশত করা হবে না। আমি বারংবার বলে যাচ্ছি নগর উন্নয়নে সমন্বয়ের কোন বিকল্প নাই। প্রশাসক পরিদর্শনকালে প্রত্যক্ষ করেন যে, কিছু কিছু স্থানে অবৈধ স্ল্যাব বসিয়ে ব্যবসা পরিচালনা ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি অনতিবিলম্বে এসব স্ল্যাব স্ব-জিম্মায় সরিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন আজকে আপনাদের একজন আপনজন হিসেবে বলছি, আগামীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিব।

তিনি কাপাসগোলা ও চকবাজার খাল সহ বেশ কিছু জায়গায় বর্জ্যরে স্তুপ দেখে পরিচ্ছন্ন বিভাগে কর্মরতদের উপর অসন্তোষ প্রকাশ করেন এবং আজকের মধ্যেই এসব ময়লা দ্রুত অপসারনের নির্দেশনা দেন। এসময় তিনি নগরবাসীকে জলজট না হওয়ার জন্য খাল, নালা-নর্দমায় ময়লা না ফেলার আহ্বান জানান এবং জলজট নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের খানা-খন্দক দ্রুত গতিতে মেরামত করার জন্যও সংশিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…