লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তাঁরা উপজেলা সদরের বায়তুন নুর পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
১৮ আগস্ট (মঙ্গলবাব) সকাল ১০ টার দিকে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত ডুবা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় নিহত ময়না আক্তার বাসা থেকে বের হয়ে ডুবায় শাক তুলতে যায়। সন্ধ্যায় কোন এক সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের আধুনগর শাখা ভবনের পেছনের ডোবাতে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে মারা যায় ময়না। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়েকে খোঁজতে বের হন মা রাশেদা। এক পর্যায়ে পরিত্যক্ত ডোবাতে মেয়ের মৃত দেহ দেখে চিৎকার দিয়ে মেয়েকে ধরে টানার সময় তিনিও বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই আব্দুল হক ও এসআই দুলাল বাড়ৈ’র নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন