পিতা-মাতার ঝগড়া থামাতে চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা
পিতা-মাতার ঝগড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে গোলাম হোসেন অপু (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে বুধবার বিকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত্যুর আগে ছেলেটি তার লেখা পত্রে জানায়, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি চাই আম্মু-আব্বু মিলেমিশে থাকো। কখনও ঝগড়া করো না। ভাইবোনরে না মেরে আদর-স্নেহ করো। আমাকে মাফ করে দিও, ইতি অপু।’
এদিকে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাদা কাগজের এক পৃষ্ঠায় অপুর লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন