দুবাইয়ে কে বি এন রেস্টুরেন্টের যাত্রা শুরু
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই এর আওয়িরে ভেজিটেবল মার্কেটে কে বি এন রেস্টুরেন্টের যাত্রা শুরু।
দুবাইয়ের বিখ্যাত আওয়িরের ভেজিটেবিল মার্কেটের কে বি এন রেস্টুরেন্টটি আওয়ীর পুলিশ স্টেশন এবং মিউনিসিফিয়্যালিটির বিপরীত পাশে অবস্থিত।
পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের পর বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ , কনস্যুলেট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আলােচনা অনুষ্ঠানের আয়ােজন ছিল ।
প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর মােহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সচিব ফকির মনােয়ার হােসেন। আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ – সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সদস্য সচিব নাছের রেজা খান , বাংলাদেশ কমিউনিটির মাজহারুল্লা মিয়া , আবির বাংলাদেশ বিজনেস এসােসিয়েশনের প্রেসিডেন্ট জুলফিকার ওসমান , সহ – সভাপতি মােঃ নজরুল ইসলাম।
২৪ ঘণ্টা/এম আর/মানিক


আপনার মতামত লিখুন