খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তাইওয়ানে স্থাপত্য ও নগর পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটের দুই শিক্ষার্থীর সাফল্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৬ পূর্বাহ্ণ
তাইওয়ানে স্থাপত্য ও নগর পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটের দুই শিক্ষার্থীর সাফল্য

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : তাইওয়ানে অনুষ্ঠিত ৮ম টিম-২০ (The 8th TEAM20 Architecture & Urban Planning Competition) স্থাপত্য ও নগর পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের দুই শিক্ষার্থী।

৩১ আগস্ট রাতে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের তালিকায় স্থান পায় চুয়েটের স্থাপত্য বিভাগের ‘১৩ ব্যাচের দুই শিক্ষার্থী তাহজীবা তারান্নুম এবং মাহজেরীন সুলতানা ঐশীর পৃথক দুটি প্রজেক্ট।

গত জুনে অনলাইনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় তাইওয়ান ও চীন ছাড়াও দক্ষিণ পূর্ব-এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের প্রায় ১৮৩টি প্রজেক্ট সাবমিট করা হয়। এতে তাহজীবা তারান্নুমের প্রজেক্ট ৬ষ্ঠ এবং মাহজেরীন সুলতানা ঐশীর প্রজেক্ট ৭ম স্থান নির্বাচিত হয়। উল্লেখ্য, “টিম-২০” একটি আন্তর্জাতিক স্থাপত্য শিক্ষা ও প্রতিযোগিতা বিষয়ক প্রতিষ্ঠান। স্থাপত্য , নগর ও পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী স্নাতক প্রকল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করাই টিম-২০ এর লক্ষ্য।

তাহজীবা তারান্নুমের প্রজেক্টটি ছিল বাংলাদেশের পিছিয়ে পড়া রেশম শিল্প নিয়ে। রেশম চাষ উন্নয়নের লক্ষ্যে “একটি আদর্শ রেশম পল্লী নির্মাণ, বাংলায় রেশম চাষের উন্নয়নের লক্ষ্য” শিরোনামের এই প্রকল্পটি মূলত বাংলাদেশ সরকারের “একটি বাড়ি, একটি খামার” শীর্ষক উন্নয়ন প্রকল্পের অধীনস্থ বাংলাদেশ রেশম চাষ উন্নয়ন বোর্ডের একটি গ্রামভিত্তিক ক্ষুদ্র প্রকল্প। ত্রিপুরা উপজাতি গোষ্ঠীর ঐতিহ্যগত গৃহ নির্মাণশৈলীকে প্রাধান্য দিয়ে এবং রেশম পোকার গুটি তৈরী হতে সুতা আহরণ পর্যন্ত উৎপাদন স্থানগুলো স্থাপত্যের নিরিখে পরিকল্পনা করে শৃঙ্খলাবদ্ধ, টেকসই ও সাশ্রয়ীভাবে এ রেশমশিল্প প্রকল্পের নির্মাণ। যাতে একটি সংস্কৃতিমনা উপজাতিকে উৎপাদনশীল শিল্পের সাথে সংযুক্ত করে তাদের স্বকীয়তা ও সামাজিক অবস্থান দৃঢ়তা পায়।

মাহজেরীন সুলতানার প্রজেক্টটি ছিল দিনাজপুরে একটি উন্নত কৃষি বিষয়ক গবেষণাগার এবং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের প্রাচীন স্থাপনা মহাস্থানগড়ের স্থাপত্যশৈলীকে অনুসরণ করে সাধারণ কৃষক ও গবেষকদের জন্য একটি মিলনায়তনের পরিকল্পনা করা হয় এই প্রজেক্টে।

তাইওয়ানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী দুই শিক্ষার্থী তাহজীবা তারান্নুম এবং মাহজেরীন সুলতানাকে অভিনন্দন জানিয়েছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি আহবান জানান।

একইসাথে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…