পতেঙ্গায় কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় একটি বেসরকারি কন্টেনার ডিপুতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন ইনকনট্রেন্ড ডিপোতে গাড়ির গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহতরা হলেন- নেওয়াজ(২৯), মুক্তার (৩৪) ও আরমান (৩০)। এদের একজন একটি প্রাইম মোভারের সহকারী, একজন মিস্ত্রি এবং আরেকজন কনটেইনার ডিপোর কর্মচারী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাটের কাছে ডিপোর ভেতরে গ্যারেজে প্রাইম মোভারের ইঞ্জিন পরিষ্কারের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন