সীতাকুণ্ডে ইনফিনিয়া ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি কোটি টাকার ক্ষতি
কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত ইনফিনিয়া ফ্যাক্টরি নামে একটি নীট বায়িং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কারখানাটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানাগেছে।
আজ শনিবার (৫ সেপ্টম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। দীর্ঘ ৫ ঘন্টা পর বিকাল সাড়ে ৪ টা বাজে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার দায়িত্বরত কর্মকর্তা আবুল কালাম বলেন, আগুনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত দামী দামী মেশিন এবং কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে না।
এব্যাপারে ইনফিনিয়া ফ্যাক্টরির এডমিন সাইফুল বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্রম হয়। এতে কুমিরা, সীতাকুণ্ড, আগ্রাবাদ এবং নৌবাহিনীর ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।প্রাথমিকভাবে ধারণা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে কোটি কোটি টাকার ক্ষতি হলেও তদন্ত ছাড়া পরিমাণটা বলা যাচ্ছে না।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন