মসজিদের পাশে নাচায় মুনমুনকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
মসজিদের পাশে নাচায় মুনমুনকে আইনি নোটিশ

মসজিদের পাশে কুরুচিপূর্ণ নাচের ঘটনায় আদালত থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে চিত্রনায়িকা মুনমুনকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান মসজিদের সামনে নাচের কর্মকাণ্ডকে নাজায়েয ও বাংলাদেশের আইন বহির্ভূত উল্লেখ করে চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় লিগ্যাল নোটিশে।

Feb2
Feb2