খুঁজুন
, ,

সরকারের নীল নকশায় বিএনপি নেতাকর্মীদের নিন্ম আদালত জেল হাজতে প্রেরণ করছে:দীপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 September, 2020, 11:25 pm
সরকারের নীল নকশায় বিএনপি নেতাকর্মীদের নিন্ম আদালত জেল হাজতে প্রেরণ করছে:দীপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদের পিতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে ১৯৮১ সালের ৩০ মে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে সামরিক অভ্যুত্থানে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে হত্যা করতে চেয়েছিল হায়েনার দল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির দু:সময়ে বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদের হাল ধরেছিলেন এবং তার বলিষ্ট নেতৃত্বে ১৯৮৭ সালে এরশাদ হঠাও এক দফা আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে নেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে কখনো কোন নির্বাচনে পরাজিত হননি। তার আপোষহীন নেতৃত্বই গণতন্ত্রের মূর্ত প্রতীক। জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রের সম্পূর্ণ বানোয়াট মামলায় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ১/১১ সরকার অন্যায়ভাবে বেগম জিয়াকে গ্রেফতার করে একটানা ৩৭২ দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখে। ষড়যন্ত্র আজও চলমান, সরকারের নীল নকশায় বিএনপি নেতাকর্মীদের নিন্ম আদালত জেল হাজতে প্রেরণ করছে।

তিনি আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর আমানত শাহ মসজিদে বাদে আছর দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ১/১১ সেনা সমর্থিত সরকারের মাইনাস টু ফর্মূলায় জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার নীল নকশা তৈরী করে। তারই ধারাবাহিকতায় বিএনপির দলীয় প্রধান থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী এমনকি সমর্থক পর্যন্ত আজ রাষ্ট্রীয় রোষানলের শিকার। গুম, খুন, মামলা-হামলায় জর্জরিত দেশপ্রেমিক প্রতিটি জিয়ার সৈনিক। বৈশ্বিক মহামারি করোনাতেও শাসক গোষ্ঠী দলীয় স্বার্থে আইন আদালতকে ব্যবহার করছে। শুধু ক্ষমতাকে চিরস্থায়ী করতে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও গায়েবী মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিন্ম আদালত সরকারের নীল নকশায় জেল হাজতে প্রেরণ করছে। তিনি এ সময় বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন আমানত শাহ মসজিদের মোতোয়াল্লী শাহজাদা আহাসান উল্লাহ। মুনাজাতে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম,ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক রাসেদুর হাসান লেবু, শাহীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, ওমর ফারুক, সহসাধারণ সম্পাদক কামাল পাশা, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গির আলম বাঁচা, ওসমান গণি সিকদার, সাইফুদ্দিন মো. মারুফ, জাফর আহমেদ খোকন, রাসেল নিজাম, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, আলাউদ্দিন, এস এম বখতেয়ার উদ্দিন, ওমর ইমতিয়াজ টিটু, সহ:সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, মাহবুবুর রহমান, সাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীল আলম বাবু, জাহাঙ্গির আলম মানিক, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, সুলতান আহমেদ খান সুমন, জসিম উদ্দিন, সদস্য লতিফুল বারী সুমন, কলিম উল্ল্যাহ, সোহাগ খান, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, আবদুস সাত্তার, আবদুল করিম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মনজু, শওকত খান রাজু, সাহেদ পারভেজ খান, ১০ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন, ৩ নং ওয়ার্ডের আহবায়ক মো. হাসান, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের মো. ইউনুস প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।