চট্টগ্রামে অস্হির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:২১ রাত
চট্টগ্রামে অস্হির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধের খবরে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে বৃহত্তম পাইকারী বাজর খাতুনগঞ্জ সহ খুচরা বাজার সমূহ। পাইকারী বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়ার খবরে কিছু খুচরা বাজার ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে মজুদ করা শুরু করেছেন। গত সোমবার সকাল থেকে স্থল বন্দর বেনাপোল ও হিলি দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্রেতাদের মধ্যে অস্থিরতা শুরু হলে অনেকেই বিভিন্ন দোকানে ছুটে যায় পেয়াজ কেনার জন্য।

খাতুনগঞ্জে পেঁয়াজ কিনতে আসা মোঃ আলাউদ্দীন বলেন, সোমবারে সকালে ৩৫-৩৭ টাকায় বিক্রি হয় ভারতীয় পেঁয়াজ। আজ বিকেলে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ। তাই জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যার জন্য পেঁয়াজ কিনতে এসেছি।

অন্যদিকে বিক্রেতারা বলেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ আমদানী বন্ধ করায় দাম আরো বাড়তে পারে। ফলে অনেক খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে গিয়ে খালী হাতেও ফিরে গেছেন।

পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় এদিকে বহদ্দারহাট কাঁচাবাজার, আতুরার ডিপু কাঁচাবাজার সহ অনেক জায়গায় পেঁয়াজের জন্য লাইন ধরেছেন অনেক ক্রেতারা এবং অনেকেই চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ কিনতেও দেখা যায়।
পাইকারী বাজারের সাথে খুচরা বাজারেও হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ২৪ঘণ্টা ডট নিউজ কে বলেন, এখন যেহেতু ভারত পেঁয়াজ রপ্তনী বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ীরা একটু সুযোগ পেয়েছে। আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাবো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের একটা নির্দেশনা থাকবে তার উপর নির্ভর করে আমরা অভিযান পরিচালনা করব। তাড়াছা বাজার মনিটরিং আমাদের একটা চলমান প্রক্রিয়া। জনসাধারণ দাম বাড়ার খবরে বিচলিত না হয়ে পেঁয়াজ মজুদ করার চিন্তা পরিহার করা দরকার।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2