খুঁজুন
, ,

ভারী বৃষ্টিতে যশোরে হুমকির মুখে সবজি চাষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 24 September, 2020, 6:55 pm
ভারী বৃষ্টিতে যশোরে হুমকির মুখে সবজি চাষ

নিলয় ধর, যশোর প্রতিনিধি : টানা ভারীবর্ষণে যশোরের প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমির সবজি চাষিরা হুমকির মুখে পড়েছেন। শিম ও গ্রীষ্মকালীন টমেটো কিছুটা রক্ষা পেলেও অন্যান্য সবিজর উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। বিশেষ করে আগাম ফলনের আশায় যারা সবজি চাষ করছেন তারাই ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

যশোর আবহাওয়া অফিস জানিয়েছে আরও দু’-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। যশোরসহ এই অঞ্চলে গত সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে। তবে, ২০ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, যশোরাঞ্চলে গত ২০ সেপ্টেম্বর ৫১ মিলিমিটার, ২১ সেপ্টেম্বর ৩১ মিলিমিটার, ২২ ও ২৩ সেপ্টেম্বর ছিল ১৯ থেকে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।২৪ সেপ্টেম্বরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।আগামী তিনদিন বৃষ্টি হতে পারে।

তবে, পরিমাণ কম থাকবে।এক সপ্তাহের বৃষ্টিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমির সবজি চাষি ক্ষতির শিকার হয়েছে। তারা আগাম সবজি চাষ করেছে। ভারী বর্ষণে যশোরে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন নীচু জমিতে চাষ করা সবজি চাষিরা।

কৃষক বলছেন, বর্ষা আরও কয়েকদিন থাকলে ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এরই মধ্যে অনেক এলাকার সবজি পানিতে তলিয়ে গেছে।

যশোরের কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় আগাম রবি ফসল চাষ হয়েছে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে। এর মধ্যে চার হাজার হেক্টর জমিতে মুলা, বাধাকপি, ওলকপি, ঢেঁড়স, বেগুন, লাউ, কাঁচামরিচসহ অন্যান্য সবজি রয়েছে। বাকি ৩ হাজার হেক্টরে চাষ হয়েছে গ্রীষ্মকালীন টমেটো, শিম, পটলসহ অন্যান্য সবজি। সদর উপজেলার চুড়ামনকাটি, কাশিমপুর ও হৈবতপুর ইউনিয়নে মাঠের পর মাঠ সবজি চাষ করেছেন কৃষক।

বিশেষ করে সবজি অঞ্চল খ্যাত চুড়ামনকাটি, হৈবতপুর, সাতমাইল, বারীনগর ও নোঙরপুর এলাকার শত শত চাষি বর্তমানে বিপাকে পড়েছে।

চুড়ামনকাটি এলাকার কৃষক আয়নাল হক জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে বেগুন, শিম, মুলাসহ বিভিন্ন সবজির চাষ করেছে। বৃষ্টির কারণে অধিকাংশ সবজি খেতে পানি জমে গেছে। ২/১দিনের মধ্যে যদি বৃষ্টি না কমে তাহলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।

একই এলাকার চাষি আব্দুল হাকিম বলেন, ইতিমধ্যে এই অঞ্চলের অধিকাংশ চাষিই আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। তারা সবাই বিপাকে পড়েছেন। চুড়ামনকাটি উত্তরপাড়ার মিজানুর রহমান ও আবু জাফর বলেন, বৃষ্টির কারণে মুলা, পালংশাক, বেগুন, করোলা ও শিম খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব খেতের সবজির গোড়ায় পচন ধরতে পারে বলে আশঙ্কা তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, যশোরাঞ্চলে এবার আগাম রবি ফসল চাষ শুরু হয়েছে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে। গত কয়েকদিনের ভারী বর্ষণে সবজি চাষিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতি কোন পর্যায়ে তা বলা যাচ্ছে না। তিনি এ অবস্থায় জমে যাওয়া পানি নিষ্কাশনে কৃষককে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

২৪ ঘণ্টা/আবরার

Feb2
Feb2

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:16 pm
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:05 pm
ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

নগরের বাজারে মাছ, মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মুরগি, মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি ডিমে ১০ টাকা কমেছে। আর পাঙাশ ও তেলাপিয়া মাছে কিনতে প্রতি কেজিতে গুনতে হবে কমপক্ষে ২৩০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক ডজনের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। আবার মাছের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। কোনো মাছের দাম ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে বেড়েছে। আবার কোনো মাছের দাম ১০-২০ টাকা কমেছে। তবে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগির গত সপ্তাহের মতো আজকে ১৯০ টাকা বিক্রি হচ্ছে। সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে পুকুরে চাষ করা মাছ পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪৫০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৬০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ২৬০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ২৭০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে।

পাহাড়তলী বাজারে মো. মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে মাছ, মুরগি ও মাংসের দাম আগের অবস্থাতেই রয়েছে, বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তের মাছ পাঙাশ ও তেলাপিয়া কিনতে ক্রেতাদের কেজিপ্রতি কমপক্ষে ২৩০ টাকা গুনতে হচ্ছে। মুরগি ও মাংসের দামেও উল্লেখযোগ্য কোনো কমতি নেই, আগের দামেই বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা খোকন বলেন, মাছের দাম ঠিক নাই। এখন একদর, বিকেলে আরেক দর। মাছ বেশি আসলে দাম কমে, কম আসলে দাম বাড়ে। ক্রেতা, সরবরাহ ও আবহাওয়ার উপরও দাম অনেক সময় নির্ধারণ হয়। আজকে কাতলা মাছ ৪৫০ টাকা কেজি, চিংড়ি ৭০০ টাকা কেজি আর শিং ৩৫০ টাকা কেজি বিক্রি করছি। আজকে মাছও আছে, ক্রেতাও আছে।

এদিকে মাছের দাম বাড়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ। বাজারে তুলনামূলক কম দামের পাঙাশ ও তেলাপিয়াও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি কেজি পাঙাশ ও তেলাপিয়া কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে ২৫০ টাকা। ফলে বাড়তি দামের কারণে অনেক নিম্নবিত্ত পরিবার মাছের পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কেউ কেউ আবার নিয়মিত মাছ কেনাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।

মুরগি বিক্রেতা মাহবুব আহমেদ বলেন, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ১৯০ টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছি। সোনালি মুরগির দাম ২১০ টাকা ছিল, আজকেও ২১০ টাকাতেই বিক্রি হচ্ছে।

ডিম ব্যবসায়ী কাদের বলেন, ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। আজকে ব্রয়লার সাদা ডিম ১৪০ টাকা, আর ব্রাউন ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 September, 2026, 10:51 pm
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।