খুঁজুন
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে থাকলে ভালভাবে থাকুন নতুবা যেভাবে পারেন দেশত্যাগ করুন-সিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১২:৫৮ অপরাহ্ণ
দেশে থাকলে ভালভাবে থাকুন নতুবা যেভাবে পারেন দেশত্যাগ করুন-সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী দেশের পরিবেশ আরো সুন্দর ও সুশৃঙ্খল করে তুলতে শুদ্ধি অভিযান শুরু করেছে। যারা রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি তাদের বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হযে দুর্ণীতিবাজদের সাথে যোগযোগ রক্ষাকারীর বিরুদ্ধে এ শুদ্ধি অভিযান।

তিনি বলেন, যারা মনে করেছেন সন্ত্রাস করে বড় বড় নেতা হবেন, অনেক টাকার মালিক হবেন তবে ভুল করবেন। আইনশঙ্খলা বাহিনীর কেউ যদি মনে করেন এসব মাদক ব্যবস্যায়ি ও অপরাধীদের সাথে যোগাযোগ রক্ষা করে অনেক উচু স্থরে যাবেন তারা দয়া করে সে আশা পরিত্যাগ করুন। আগে নিজে কিভাবে বেঁচে থাকবেন সে চিন্তা করুন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সিএমপি কমিশনার এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান থেকে কেউই মুক্ত নন মন্তব্য করে সিএমপি কমিশনার আরো বলেন, যারা সমাজকে দুষিত করছে তারা কেউই শুদ্ধি অভিযান থেকে মুক্ত নন। ব্যবসায়ি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এমনকি আমি মুক্ত নয়। সুতরাং সময় থাকতে সবাই পরিশুদ্ধ হয়ে যান। দেশে থাকলে ভাল করে থাকতে হবে নাহলে দযা করে যেভাবে পারেন দেশ ছাড়েন। আমাদের কলঙ্খিত মুখ এদেশবাসী দেখতে চাই না। এ সরকার দেখতে চাই না।

বক্তব্যের শুরুতে মাহবুবর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ যেমন সারা বাংলাদেশকে সুশৃঙ্খল করতে পারে না তেমনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একার পক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট নয়। এখানে সমাজের সর্বস্থরের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা দরকার। এ লক্ষ্য নিয়ে ইতিমধ্যে সমাজের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এবং বিভিন্ন সোসাইটিতে উপস্তিত হযে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছে।

পুলিশের আমুল পরিবর্তনের যাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা :

বাংলাদেশ পুলিশের বর্তমান পরিস্থিতি ও ১০ বছরের আগের পুলিশি কার্যক্রমে ব্যাপক পার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে মানুষ ভয়ে হোক, সংকোচে হোক বা লজ্জ্বায় থানামূখী হতো না। এখন আমরা এমন ভাবে পরিচালনা করছি।

সাধারণ মানুষকে থানায় আসতে হয়না। হ্যালো ওসি কার্যক্রমের মাধ্যমে পুলিশই নগরীর প্রতিটি অলিতে গলিতে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কেউ ওসির চেহারা দেখতো না সেখানেও পুলিশ ছুটে যায়। অপরাধ প্রবণ এলাকায় বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষরিক সমস্যার সমাধান করার চেষ্টা করছে সংশ্লিষ্ট থানার ওসি। অথবা সমস্যা সমাধানের অভিপ্রায় ব্যক্ত করছেন। ১০ বছর আগের পুলিশ এবং বর্তমান পুলিশের আমুল পরিবর্তনের যাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি থানার ওসিদের বাধ্য করা হচ্ছে প্রতি সপ্তাহের অন্তত একটি দিন শুক্রবার জুম্মার নামাযের পর জঙ্গি বিরোধী, মাদক বিরোধী আলোচনা জনগণের সাতে শেয়ার করতে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। প্রতি মাসের অন্তত একটি দিন সংশ্লিষ্ট থানা এলাকার অপরাধ প্রবণ এলাকায় নিজে উপস্তিত থেকে ওই এলাকার সমস্যা নিয়ে জনগণের সাথে কথা বলছে। আমি চাই পুলিশ জনগণের দৌড়গোরায় যাবে।

সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়িকে জনপ্রতিনিধি বানাবেন না :

মন্দ পুলিশের সাথে নয়, ভাল পুলিশের সাথে থাকার আহবান জানিয়ে সাধারণ জনগণের উদ্দ্যেশে সিএমপি কমিশনার বলেন, পুলিশ যদি ভাল কাজ করে তবে আপনারা আমাদের সাথে থাকবেন। আর খারাপ কাজ করলে আমাদের বর্জন করবেন।

আমাদের মধ্যে যদি দুষ্ট পুলিশ থাকে খারাপ পুলিশ থাকে এবং রাজনৈতিক কিংবা জনপ্রতিনিধিদের মধ্যে যদি দুস্কৃতিকারী, দুর্ণীতিবাজ বা অপরাধী থাকে তবে তাদেরকে শনাক্ত করার জন্য সহযোগীতা করুন এবং তাদেরকে বর্জন করুন।

দয়া করে কোন সন্ত্রাসীকে, চাঁদাবাজকে এবং কোন মাদকব্যবসায়িকে জনপ্রতিনিধি বানাবেন না। তাদেরকে কোন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বানাবেন না। আমি যদি মন্দ হই তবে আমাকেও বর্জন করুন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার সভাপতি আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজি মো. ইকবাল বাহার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা এস এম আবু তৈয়ব, চসিক কাউন্সিলর আনজুমান আরা আনজু, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব অহীদ সিরাজ স্বপন বক্তব্য দেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিইসি মোড় থেকে ওয়াসা মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রং-বেরঙের ব্যানার, পোস্টার, বেলুন এবং বাদ্যযন্ত্র নিয়ে র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Feb2

দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয় আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষাবোধ আমাদের কাছে নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আন্দোলন নিপীড়নে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা ‘বিএনপি পরিবার ও মায়ের ডাক’।

এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি মন্তব্য করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়ত কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন করে অপর মিথ্যা মামলার হয়রানি যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই ঘুম হয়েছে, আরেক ভাই তার জায়গায় গিয়ে রাজপথের আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদেরকে আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ।

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঘুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন। তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না।

সব শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়ত বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না। কিন্তু তারপরও বলতে কষ্ট হচ্ছে, আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই।

রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতো রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের সামনে জনগণের দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে। যাতে যে গণতন্ত্রের পথ তৈরি হয়েছে সেটি যেন বাধাগ্রস্ত হয়।

আমি অনুরোধ করব আপনারা এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের আজ সজাগ থাকার জন্য। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হতে পারে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, নির্যাতিত মানুষের অধিকার ও ন্যায্যতা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলক একটি সরকার গঠন করা। শহীদ পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে ধৈর্য ও সজাগ থাকার আহ্বান জানান, যাতে দেশের চলমান গণতান্ত্রিক যাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকেই।

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।