চাঁদপুরে ফরিদগঞ্জে হামলায় বৃদ্ধ আহত আসামি ধরতে পুলিশের গড়িমসি
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৯ দুপুর
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার রুদগাঁও পাটাওয়ারি বাড়িতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বৃদ্ধ আমির হোসেন পাটোয়ারি (৮০) উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। একই বাড়ির একদল নারী-পুরুষ এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ঘটনা ঘটলেও এখনো এ ঘটনায় মূল আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ।
আহতের স্বজনরা জানান, বৃদ্ধ আমির হোসেন পাটওয়ারি (৮০) নিজ ভূমিতে গাছের চারা রোপন করছিলেন। এ সময়ে চারা রোপন করতে বাধা দেন একই বাড়ির এমরান হোসেন (৩৮), আয়েশা বেগম (২০), সালেহা বেগম (২৭), সাদিয়া আক্তার (২০) ও রোশনারা বেগমসহ কয়েকজন ।
এর কারন জানতে চাইলে আসামিরা বৃদ্ধ আমির হোসেনকে অতর্কিত ভাবে হামলা করে । এ সময়ে দলবদ্ধ নারী-পুরুষ বৃদ্ধকে লাঠি ও চিকন কাঠ দ্বারা বৃদ্ধকে এলোপাতাড়ি পিটানো শুরু করেন । হামলায় আমির হোসেন মাটিতে পড়ে যাওয়ার পর ও মারধর করে । এবং গলা চিপে ধরে হত্যা করে । পরে বৃদ্ধের চিৎকারশুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ।
পরে তারা মুমূর্ষূ অবস্থায় আমির হোসেন পাটোয়ারিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতর স্বজনরা অভিযোগ করে বলেছেন, আসামি ধরতে ফরিদগঞ্জ থানার ওসি গড়িমসি করছে। বারবার বলার পরও কার্যকর কোন পদক্ষেপ নেয় নি পুলিশ ।
এদিকে, হামলার ঘটনায় শুক্রবার সকালে ফরিদগঞ্জ থানায় একটি মামলা (নং ৩৯, তারিখ: ২৫-০৯-২০২০ খ্রিঃ) দায়ের হয়েছে। মামলায় ৫জনকে আসামি করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তক্রমে অভিযোগের সত্যতা পেয়ে এমরান ও রওশন আরাকে গ্রেপ্তার করে ।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব বলেন, আশি বছরের বৃদ্ধ আমির হোসেনকে পিটিয়ে আহত দু’জনকে আটক করা হয়েছে । বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কাজ চলছে।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন