চুয়েটে “কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে “কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭ ঘটিকায় উক্ত ওয়েবইনারের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের পরিচালনায় ওয়েবইনারে কী-নোট স্পীকার ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শাহরিয়ার মনজুর এবং কোড-মার্শাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুর রহমান।
ওয়েবইনারে বক্তারা প্রোগ্রামিং প্রতিযোগিতায় সফলতা পাওয়ার বিভিন্ন কৌশল এবং প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
ওয়েবইনারে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা আলোচকদের নিকট বিভিন্ন বিষয়ে সমাধান ও পরামর্শ গ্রহণ করেন৷
২৪ ঘণ্টা/আব্বাস/নেজাম


আপনার মতামত লিখুন