রাউজানের পাহাড়তলীতে বিট পুলিশিং’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে বিট পুলিশিং’র উদ্যোগে এক মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১২ টায় ইউনিয়নের পাহাড়তলী চৌহমুনিস্থ ব্রাদার্স কনভেনশন হলে অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।
চুয়েট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুলাল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, সহ উপপরিদর্শক মোহাম্মদ হানিফ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তপন কৃঞ্চ ঘোষ, হাজী আমির হোসেন, আবুল কাশেম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম রুবেল, সহ সভাপতি ইলিয়াস মাহমুদ, অর্থ সম্পাদক প্রবাল কর, ইউপি সদস্য কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী,ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন