খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করুন: দ্বীপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৮:১৪ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করুন: দ্বীপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামী দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। বৈশ্বিক মহামারী করোনাতেও হাতুড়ি লীগ, ধর্ষণ লীগ, ক্যাসিনো লীগ, পাপিয়া লীগের বিরদ্ধে সারা দেশ উত্তাল। শাসক গোষ্ঠী নিজেদের ব্যর্থতা, লুটপাট আড়াল করতেই বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার ও জেল হাজতে বন্দী করছে।

তিনি এসময় সাংগঠনিক ভিত্তি মজবুদ করতে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা কর্মীদের ব্যক্তি বিশেষের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রাণ পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করার আহবান জানান।

তিনি আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভুট্টু, হুমায়ন আহমেদ ও সদস্য নাছির উদ্দিন পিন্টু সহ যুবদল নেতৃবৃন্দের উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করায় পাঁচলাইল থানা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সি. সহসভাপতি ইকবাল হোসেন, বিশেষ বক্তা সহ-সভাপতি এস এম শাহ আলম রব, আব্দুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, বিশেষ অতিথি সি.যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফরুক, গুলজার হোসেন, মহিউদ্দিন মুকুল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, হামিদুল হক, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদেলের যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক সরওয়ার সেলিম, আইয়ুব খান, রিদুয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম মাসুম, এনামুল হক চৌ.কামাল, আলাউদ্দিন, মো: রফিক, মো: মনছুর, হাসান তোফা, গিয়াসউদ্দিন, মিলন, জাবেদ হোসেন, মো: হাসান, এস এম শাহবাজ, সোলায়মান মোনা, সাইফুল ইসলাম, মাসুদ আলম, রাশেদ আলম, সুমন, উজ্জল, হানিফ রানা, বেলাল হামজা, ইয়াকুব চৌ., জাবেদ হোসেন সালাউদ্দিন, শাহাদাত হোসেন, ও শেখ ফরিদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…