খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠী শহরে কিশোর মাস্তানদের দৌড়াত্ম‍্য তুঙ্গে 

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ
ঝালকাঠী শহরে কিশোর মাস্তানদের দৌড়াত্ম‍্য তুঙ্গে 
আতাউর রহমান, ঝালকাঠি ব্যুারো: ঝালকাঠী শহরে দিন দিন বেড়েই চলেছে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য । এই সব কিশোররা কোন না কোন ভাবে, কারো আশ্রয়ে ও কারো প্রশ্রয়ে নানাভাবে নাশকতা মূলক কাজ করে চলেছে।
এই সব কিশোর মাস্তানরা কোন অপকর্ম করলেই স্থানীয় ২/৪ জন বড় ভাইয়েরা অথবা ২/৪ রাজনৈতিক নেতারা তাদের মুক্তির সব ব্যবস্হা করে দেন । অনেক সময় অনেক গুরুতর অপরাধও ধামাচাপা দিয়ে রাখেন, যার কারনে পুলিশের শত ইচ্ছে থাকা সত্ত্বেও এসব অপকর্ম, সব কিছুই অজানা থেকে যায় থানা পুলিশের। আর এভাবেই অপরাধীদের সংখ্যা বেড়েই চলেছে এবং মরন-নেশা মাদকে আসক্ত হচ্ছে এসব কিশোররা।
জানা গেছে ঝালকাঠির অনেক মহল্লায় অনেক অলি-গলিতে এইসব কিশোর মাস্তানদের দৌড়াত্ম্য! এই সব কিশোর মাস্তানরা কেউ কেউ রাজনৈতিক নেতাদের ছেলে কেউ কেউ ব্যাবসায়ীর ছেলে আবার কেউ কেউ পুলিশের ছেলে এমনকি কেউ কেউ জন প্রতিনিধির ছেলেও রয়েছে ! এই সব কিশোর ছেলেরা কিশোর গ্যাংয়ের নেতা হিসাবে কাজ করছে, প্রকাশ্যে মাদক নিচ্ছে আবার এরা মাঝে মাঝে শক্তি পরীক্ষার জন্য শহরে বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে শহরকে আতংক করে তুলছে ।
বতর্মানে এইসব কিশোর মাস্তানরা চুরি, বদমাশী, মেয়েদের হয়রানিমূলক কাজ, জমি দখল,চাঁদাবাজির মতো অপকর্ম তারা প্রকাশ্যে করেই চলেছে! এইসব কিশোর মাস্তানদের কিন্তু বললেই, তারা বলে আমরা অমুক ভাইয়ের, অমুক নেতার লোক।
এসব কিশোর গ্যাংরা প্রকাশ্যে আড্ডাবাজি করলেও দেখা যায়না প্রশাসনের তৎপরতা, প্রশাসন বেশিরভাগ সময়ই নিরবতা পালন করে চলেছে! এরা ঝালকাঠী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট, স্কুলের মাঠ, স্কুলের ভিতরে এবং কিছু কিছু মহল্লার অলি-গলিতে মাদকের মহরা বসিয়ে থাকে।তাছাড়া শিল্পকলা একাডেমীর পিছনে নির্বাচন অফিসের আশেপাশেও এদের দখলে। পৌর মিনি পার্কে এদের প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষের উপক্রম হয়ে থাকে।
আবার ইয়াবা, প্যাথেডিন,গাজা,ও শারিরিক সম্পর্ক করার জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে “মসজীদ বাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়ের” পিছনে।এখানে পালানোর জন্য রয়েছে দুটি পথ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদক গ্রহনের বিভিন্ন উপাদান।
স্থানীয়রা জানান আমরা ঘরে বসে এদের অপকর্ম দেখলেও কিছু বলতে পারিনা।পুলিশও এখানে দেখা যায় না। বতর্মানে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে এসব কিশোর মাস্তানরা বাসা থেকে মোবাইল চুরি, টাকা চুরি, সাইকেল চুরি করে চলেছেই । প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোন সুরাহা পাওয়া যায় না ।
এছাড়াও ঝালকাঠী শহরের আনাচে,কানাচে গড়ে উঠেছে অনেক অনেক এ ধরনের কিশোর গ্যাংদের আস্তানা ! এখনি এসব কিশোর মাস্তানদের আইনের আওতায় এনে ঝালকাঠী শহরকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য, ঝালকাঠির প্রশাসন এবং ঝালকাঠীর অভিভাবক,সাবেক সফল খাদ্য ও শিল্প মন্ত্রী,জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এম পি) এর আশু হস্তক্ষেপ কামনা করেন ঝালকাঠি শহরে বসবাসরত সাধারন মানুষ।
২৪ঘণ্টা/এন এম রানা
Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।