কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ২:২১ দুপুর
ইসলাম মাহমুদ,কক্সবাজার প্রতিনিধি:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে সংঘর্ষে নিহত ৪ জনের মধ্যে দুইজনই বাংলাদেশি। তাদের একজনের নাম নুরুল হুদা এবং আবুল বশর। নুরুল হুদা নোহা গাড়ির চালক ও বশর তার সহযোগী।
দুজনের বাড়িই টেকনাফর হ্নীলা এলাকায়। নিহত অপর দুইজন শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই। একজনের নাম গিয়াস উদ্দিন আরেকজনের নাম ফারুক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পরে সংঘর্ষে শুরু হলে সন্ত্রাসী মুন্নার পরিবারের কিছু সদস্য একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা ঐ গাড়িতে হামলা চালায়। এই সময় গাড়িতে থাকা চালক ও হেল্পার হামলার স্বীকার হয়ে মারা যায়।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোঃ আলী জানিয়েছেন, নোহা গাড়ীর চালক নুরুল হুদা এবং আবুল বশর তার এলাকার বাসিন্দার। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি ঐ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন