খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারাভান নগরবাসীর হৃদয়ে আশার সঞ্চার সৃষ্টি করেছে : চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
ক্যারাভান নগরবাসীর হৃদয়ে আশার সঞ্চার সৃষ্টি করেছে : চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ক্যারাভান কর্মসূচী নগরবাসীর হৃদয়ে আশার সঞ্চার সৃষ্টি করেছে। এ কর্মসূচী নিয়ে জনগনের দোরগোড়ায় যাচ্ছি। তাৎক্ষণিক সেবা দিচ্ছি। সিটি কর্পোরেশনকে জনগনের আস্থার প্রতিষ্টানে পরিণত করার প্রানান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণএবং সিটি কর্পোরেশনের মাঝে কোন দেয়াল না থাকে। তবে যেখানেই আমি যাই আমার অনুপস্থিতিতে একই অবস্থায় পূনরাবৃত্তি ঘটছে। এ ব্যাপারে যারা যুক্ত আছেন সেসব বিভাগকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছি।

তিনি আরো বলেন, ক্যারাভান একটি সামাজিক আন্দোলন। পুঞ্জিভূত সমস্যা থেকে উত্তরনের জন্য এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যেখানেই সমস্যা সেখানেই প্রাথমিক সমাধান। নগরবাসীর প্রতি আমার আহবান থাকবে যেখানে সমস্যা বা ভোগান্তি দেখবেন আমাকে জানাবেন আমি সাথে সাথে ব্যবস্থা নেবো।

তিনি আজ বিকেলে নগরীর মুরাদপুর হইতে অক্সিজেন পর্যন্ত চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে ‘নগর সেবায় ক্যারাভান’ কার্যক্রমে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জলজট নিরসনে দ্রুত পানি নিস্কাশনে নর্দমা সংস্কার ও পরিস্কার পরিচ্ছনের কাজ দ্রুতগতিতে চলছে। ড্রেন সংস্কার করতে গিয়ে বাঁধ দেয়ার কারণে পানি জমে মশার বিস্তার ঘটছে দেখে প্রশাসক তাৎক্ষণিক মশার ওষুধ ছিটান এবং এর কার্যক্রম চলমান রাখার জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

নগরীর সড়ক সমূহে অনুমোদনহীন গাড়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা বন্ধের দিক নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, অনুমোদনহীন এবং গ্রামাঞ্চলের গাড়ী নগরীতে প্রবেশ করে তীব্র যানজট ও সড়ক দূর্ঘটনা ঘটাচ্ছে। তাই এর প্রতিকারে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

রাস্তার উভয় পাশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপানাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অযাচিত পণ্য সামগ্রী রাখা থেকে বিরত থাকুন এবং দোকানের সামনে সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন।

তিনি নগরীর হাটহাজারী সড়কের ময়দার মিল এলাকায় ফুটপাতের উপর ঠেলাগাড়ী, ভ্যানগাড়ী ও মালামাল দেখে তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশ দেন। অবস্থার পরিবর্তন না হলে আগামীকাল থেকে এ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলে এলাকাবাসীকে জানান তিনি।

প্রশাসক অক্সিজেন মোড়ে পৌঁছালে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি দেখে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং ধর্ষনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রশাসক ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এছাড়া নিয়মিত মাস্ক পরিধান এবং সাবান দিয়ে বারেবারে হাত ধোয়ারও আহবান জানান তিনি। তাছাড়া মৌসুমগত কারণে এখন ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু’র বিস্তার রোধে ডিসেম্বর পর্যন্ত মশক নিধন অভিযান অব্যাহত থাকার এবং যেখানে মশার উপদ্রব দেখা দিবে সেখানে মশক নিধন অভিযান পরিচালনা করারও নির্দেশনা দেন প্রশাসক।

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, মাদক একটি আন্তর্জাতিক সমস্যা। এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রধানমন্ত্রী নির্দেশে আইনের আওতায় আনা হবে।

এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…