খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পুরোনো আলুর দাম বাড়ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১২:৪৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পুরোনো আলুর দাম বাড়ছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে চিনিকল ছাড়া তেমন কোন ভারী কোনো শিল্প-কারখানা না থাকায় কৃষিকাজই এ অঞ্চলের মানুষের ভরসা। চলতি বছরে করোনা ভাইরাস ও টানা বৃষ্টির কারনে এবার কৃষির ওপরও বিরূপ প্রভাব পড়ে, এতে ক্ষতির মুখে পড়েন কৃষক। এবারও সে ধরনের পরিস্থিতির মুখোমুখি জেলার আলুচাষিরা। চলতি বছর একটির পর একটি দুর্যোগে বিপর্যস্ত তারা। কখনও অতি বৃষ্টি, অনাবৃষ্টি ও তীব্র শীত ছাড়াও রয়েছে পোকার আক্রমণ। আবার কখনও দাম কম। তবুও থেমে নেই জেলার সাধারণ মানুষের জীবন। এরই মধ্যে জমিতে স্বপ্ন বুনে চলেছেন কৃষকরা।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ে এবার বন্যা ও অতি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে আলু চাষ। দেরিতে চাষ হওয়ায় বাজারে এখনও তেমন দেখা যাচ্ছে না নতুন আলু। পুরোনো আলুর মজুতও শেষ। ফলে আলুর দাম বেড়েই চলেছে।

জানা গেছে, গত বছরের এ সময়ে যে আলু ১৫-২০ টাকায় বিক্রি হয়েছে, সেই আলু বর্তমানে খেতে হচ্ছে ৩৫-৪০ টাকায়। আবার সারা দেশে করোনা মহামারির কারণেও বাড়ছে দাম।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ে এই অসম বৃষ্টিতে ফের ক্ষতির আশঙ্কা করছেন আলুচাষিরা। পাঁচ-ছয় মাস টানা বৃষ্টিতে এই জেলার অনেক আলু জমিতেই পানি জমে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষেতে এই আলু পচে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক। এর আগে বন্যার কারণে দেরিতে চাষ হওয়ায় বাজারে এখনও নতুন আলুর দেখা নেই।

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের কৃষক মো. সাদেকুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। এর পর থেকে আবার বৃষ্টি হলে আলুর গাছ মরে যেতে পারে। পুরোনো আলুর মজুতও শেষ। ফলে আলুর দাম বেড়েই চলেছে। এরপর এই প্রতিকূল আবহাওয়ায় ফলন ভালো না হলে পেঁয়াজের মতো আলুর দামও আকাশছোঁয়া হয়ে যাবে।’

কৃষকরা জানিয়েছেন, জমি শুকোনোর আগেই ফের বৃষ্টি আলু চাষের পক্ষে বেশ ক্ষতিকর হতে পারে। জমিতে পানি জমে থাকলে আলু পচে যেতে পারে। ক্ষতির আশঙ্কা থাকছে শীতকালীন সবজিতেও। সব মিলিয়ে বৃষ্টির কারণে মাথায় হাত কৃষকদের।

তাদের বক্তব্য, আলু একটি স্বল্পমেয়াদি লাভজনক সবজি। রোপণের দুই মাসেই আলু উত্তোলন করা যায়। এতে একরপ্রতি ফলন হয় পাঁচ-ছয় মেট্রিক টন। তবে এবার পানির কারণে প্রথমে আলু চাষ শুরু করা যায়নি। এখন আলু ওঠার মুখে এই বৃষ্টি ফের ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। চড়া দামে বীজ কিনে ধার-দেনা করে চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।

কৃষকরা বলছেন, এই বৃষ্টি আরও চললে আলুর আর কিছুই অবশিষ্ট থাকবে না। পাশাপাশি খামখেয়ালি আবহাওয়ার জেরে এখন শীতকালীন সবজিরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

ঠাকুরগাঁও কৃষি বিভাগের সূত্রে জানা যায়, টানা ঝড়-বৃষ্টির কারণে এবার জেলায় আলুসহ সবজি হয়েছে পাঁচ হাজার ১৬৫ হেক্টর জমিতে। এতে উৎপাদন হবে প্রায় দুই লাখ মেট্রিক টন শাক-সবজি।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…