খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের বিরুদ্ধে সরকারি দলের নির্লিপ্ততাই প্রমাণ করে তারা ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করছে: ডা.শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ
ধর্ষণের বিরুদ্ধে সরকারি দলের নির্লিপ্ততাই প্রমাণ করে তারা ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করছে: ডা.শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই। আইন বিরোধী দলের জন্য প্রয়োগ হয়। ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গেলেও সরকার প্রশাসনের বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএনপিকে। অন্যদিকে সরকারি দলের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। এই হচ্ছে এই সরকারের দ্বৈতনীতি। সরকারি দলের জন্য এক আইন, বিরোধী দলের জন্য আরেক আইন। এই সরকার একদলীয় শাসনের মাধ্যমে দেশকে অঘোষিত বাকশালী রাষ্ট্রে পরিনত করেছে। দেশের মানুষের কষ্টার্জিত স্বাধীনতার আজ আর নেই। এই সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার হরণ করেছে। প্রতিনিয়ত খুন, ধর্ষণ, মামলা- হামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে এদেশের সাধারন মানুষ। শুধু তাই নয়, দুর্নীতি-দুঃশাসনের কারণেও বিশ্বদরবারে সরকার এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি আজ বুধবার (১৪ই অক্টোবর) দুপুরে ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সারাদেশে এখন করোনাকাল চলছে। এই করোনা কালেও সরকার দলীয় সন্ত্রাসীরা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, বীরদর্পে চালিয়ে যাচ্ছে। ধর্র্ষনের বিরুদ্ধে সরকারি দলের নির্লিপ্ততাই প্রমাণ করে, তারা ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করছে। দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলায় ভয়াবহ ধ্বস নেমেছে। এতে দেশের নারী সমাজ ও অভিবাবক মহলে আতংঙ্ক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা কত ভয়াবহ মাত্রায় ভেঙে পড়েছে। সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা কতটা অসহায় ও জঘন্য রূপ নিয়েছে, বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি, সীতাকুন্ড, পটিয়া’সহ গোটা দেশের নিত্যদিনকার ধর্ষণ ও খুনাখুনির ঘটনা প্রমাণ বহন করে। ধর্ষণ যেন সারাদেশে করোনার চেয়েও মহামারির রূপ নিয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হচ্ছে একটি স্বৈরাচার সরকার। এই করোনাকালীন সময়েও সাধারণ মানুষ এই সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। ওয়ার্ডের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে। দেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে এগিয়ে এসে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

৪০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, মো. মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, আবু জাফর, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ছারের, মোহাম্মদ লোকমান, শহিদুল ইসলাম রানা, গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, যুবদল নেতা মোহাম্মদ জাহিদ, আশরাফ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…