রাউজানে লোকনাথ সেবাশ্রমের অনাথ শিশুদের জন্য এক মাসের খাদ্য সামগ্রী প্রদান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাউজানের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অনাথ শিশুদের জন্য সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এই খাদ্য সামগ্রী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের সভাপতি ও আর্যমৈত্রেয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বিস্বাস ও তত্ত্বাবধায়ক দয়া নাথ ব্রহ্মচারীর হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল, যুবলীগ নেতা আলমগীর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু ছালেক, সবুজ দে ভানু, সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন