খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেলের মন ছিল মানবিকতায় ভরা : রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
শেখ রাসেলের মন ছিল মানবিকতায় ভরা : রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শিশু শেখ রাসেলের মন ছিল মানবিকতায় ভরা। বাবার মতো মানুষের সেবা করতে চেয়েছিলো সে। বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবায় অংশ নেয়া ছিলো তার স্বপ্ন। আমি তাকে স্বাধীনতার স্বপ্নের প্রতীকী শিশু হিসেবে দেখি।

রাসেলের হাতে বাংলাদেশের পতাকা নিয়ে একটি ছবি আছে, তা দেখলে আমার কাছে প্রতীকী অর্থে সে বড় হয়ে যায়। ছোট বেলা থেকেই দেশাত্ববোধ ছিল তার মাঝে। একেবারে পরিবার থেকে পাওয়া।’

তিনি আরো বলেন, আমরা জানি না শিশু রাসেল বড় হয়ে কি হতো, কি করতে পারতো। কিন্তু আমরা জানি তার পরিবার তখনো শুধু মানুষদের দিয়েই গেছে এবং এখনো দিয়েই যাচ্ছে। এতেই বোঝা যায়, পরিবারের অন্যান্য সন্তানরা বেঁচে থাকলে কি দিতে পারতেন।’ আজকের এই দিনে এটুকু চাই ও যেখানে থাকে ভাল থাকে, ওর আত্মার শান্তি কামনা করছি।’

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর চান্দগাঁও পূর্ব ফরিদের পাড়া জামিয়া মসজিদে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি’র ও তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহামুদ এর আশু রোগমুক্তি কামনায় চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।

চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ এর সভাপতি মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ এর আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ নুরু, যুগ্ন-আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন নিজু, যুগ্ন-আহবায়ক ও সাবেক সফল কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য- শওকত হোসেন, মোহাম্মদ আলী আব্বাস, গোলাম মহিউদ্দিন বাবুল, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল,এ ব্লক কল্যান সমিতির সভাপতি আবুল মনছুর, তাজুল ইসলাম, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সভাপতি শওকত আলী,মহানগর যুবলীগ নেতা ফজলুল কবীর সোহেল,শাফায়েতুল হক জাবেদ, গোলাম আয়াজ,আলাউদ্দিন চৌধুরী মোরশেদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জাহেদ আহম্মদ চৌধুরী বাবর, ওয়াহিদুল আলম ওয়াহিদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আরিফ, মো:ইব্রাহিম, মো:বাবর, রাশেদ, পারভেজ, নজরুল, আলমগীর, তৌহিদ, জামাল, শাহেদ, মো: সুমন, ওমর ফারুক, চান্দগাঁ থানা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী শাহেদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সহ-সভপাতি আব্দুল হাকিম ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাক মো: তাহসিন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা নঈম নওশাদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চান্দগাঁও থানা কমিটির যুগ্ম-সম্পাদক জাবেদ, মাইনউদ্দিন, মো: পারভেজ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সহ-সভাপতি তারেকুল ইসলাম মাসুক, শাহাবুদ্দিন, তাজবির আলম, সহ-যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফ রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ হাসনাত চৌধুরী,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: শামীম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফাহিম ফজল, সদস্য রিজভী, ফাহাদ, আরিফ, সামাদ, আইয়ুম, আরমান ও কাইছার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…