খুঁজুন
, ,

অধিকার আদায়ের আন্দোলনে ভ্যানগার্ড হবে যুবদল: শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 October, 2020, 4:14 pm
অধিকার আদায়ের আন্দোলনে ভ্যানগার্ড হবে যুবদল: শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জনগনের উপর ষ্টীম রোলার চালিয়ে আসছে। উন্নয়নের মহাসড়কের নামে তারা দূর্নীতির মহাসড়কে পরিণত করেছে। তাদের অধীনে অতীতে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি এখনো হচ্ছে না। সদ্য সমাপ্ত দুই উপ-নির্বাচন তারই প্রমাণ। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার কারণে মানুষ এখন নির্বাচন ও ভোট নামের আওয়ামী তামাশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের দেওয়া ট্যাক্সের টাকা খরচ করে তামাশার নির্বাচন দিয়ে যে টাকা অপচয় করছে, উন্নয়নের নামে দূর্নীতি করছে, তার কারণে এসব প্রতিষ্ঠানকে জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আজ মঙ্গলবার (২৭অক্টোবর) বিকালে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান যে আন্দোলন চলছে তাতে যুবদলকে গণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মুখপাত্র হিসাবে কাজ করতে হবে। রাজপথের ভ্যানগার্ড হিসাবে মাঠের আন্দোলনে জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। তারুণ্যের প্রতীক তারেক রহমানের যে নতুন ধারার বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছেন তা বাস্তবায়ন করতে হলে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। তার জন্য রাজপথের যে আন্দোলন আসবে তাতে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভায় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, যুবদলের বর্তমান যে শক্তিশালী সাংগঠনিক কাঠামো তা তারেক রহমানের পরিশ্রমের ফসল। সারাদেশে আজ যুবদল সংগঠিত সংগঠন। এ যুবদলকে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, সংগঠনকে মনে প্রাণে ধারন করতে হবে। নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলকে শক্তিশালী হতে হবে সাংগঠনিক ভাবে। তাহলে অতীতের চেয়ে সামনের দিনগুলোতে শক্তিশালী আন্দোলন করতে পারবে। এ সরকারের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তবে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, যুবদল চট্টগ্রামে এখন অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, সহসভাপতি ফোরকান উদ্দিন রিজভী, সৈয়দ ইকবাল, আবুল কালাম আজাদ, আমান উল্লাহ আমান, বেলাল উদ্দিন, মোক্তাদের মাওলা, লিয়াকত আলী, সাহেদ কামাল, সাবের সুলতান কাজল, যুগ্ম-সম্পাদক শওকত আকবর সোহাগ, মোক্তার হোসেন সুজন, হারুনুর রশীদ, শফিউল আজম চৌধুরী, জাহেদ আলী, দেলোয়ার, নিজাম উদ্দিন, সহ-সম্পাদক ওসমান গনি, জিপসান, নুর উদ্দিন, ফয়েজ তারেক, মুবিন, সিরাজ, গাজী হানিফ, সাহেদ আজম, নিজাম উদ্দিন লিটন, মোস্তাফিজ জামসেদ, শাকিল চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, সাইদ আমান রানা, বাবলু বড়ুয়া, মাহবুব আলম, নুরুল আবসার মিয়াজী, বাবুল আলম, এস এম হাবিবুল্লাহ, মুহাম্মদ সেকান্দর, মুহাম্মদ শাহজান, জহরুল আলম, কামাল, মুহাম্মদ রাশেদ, জয়নুল আবেদীন, আবু তৈয়ব জুলুস, আবদুল শুক্কুর, হালিম, রাকিবুল ইসলাম মাসুদ, নুরুল আমিন, এ্যড. আইনুল কামাল, আবদুল সাত্তার, সরওয়ার হোসেন রবি, ফয়েজ, মাসুদ, রাজন, শাহজান শাহিল, সাইফুদ্দিন, ফারুক, আকবর, ওয়াসিম, শাহরিয়ার সজিব, জাহেদ, কামরুল, মমতাজ জিকু, ইউসুফ আলী, রমজান আলী বাপ্পী, মনোয়ার হোসেন শাওন প্রমুখ।
২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।