খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে স্বাগত জানাতে মুখর সতীর্থরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ
সাকিবকে স্বাগত জানাতে মুখর সতীর্থরা

শেষ হয়েছে সাকিব আল হাসানের অপেক্ষার প্রহর। অপেক্ষায় ছিলেন তার ভক্ত-সমর্থকরাও।একইসাথে তার জাতীয় দলের সতীর্থরাও নয় কি? দলের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতিতে যে ১২ মাস কাটিয়েছেন, তা তো স্বস্তিকর ছিল না মুশফিক-সৌম্য-মুস্তাফিজদের জন্য!

বিশ্বসেরার প্রত্যাবর্তনে তাদের যেন তাই হাঁফ ছেড়ে বাঁচার জোগাড়। ঘরির কাঁটা ২৯ অক্টোবর রাত ১২টা স্পর্শ করার আগেই শুরু ক্ষণগণনা। এদিন এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। তার প্রত্যাবর্তনের মুহূর্তকে আরও রাঙিয়ে তুললেন সতীর্থরা, স্বাগতম আর শুভেচ্ছা বার্তায়।

সাকিব মাঠে ফেরার অনুমতি আজ থেকে। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দীর্ঘ এক বছর পর ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সতীর্থ-বন্ধু মুশফিকুর রহিম নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সাকিবকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক বার্তা।

মুশফিক বলেন, ‘আমরা একসাথে ক্যারিয়ার শুরু করেছিলাম, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। অনেক দারুণ স্মৃতির সাক্ষী আমরা। দুঃসময়ে একে অপরের পাশে থেকেছি। এই এক বছর শেষ হওয়ায় আমি অনেক খুশি। একসাথে মাঠে নামবো। সবসময় তুমি চ্যাম্পিয়নের মতই প্রত্যাবর্তন করেছ আর এবারো আমি তোমার ম্যাচ সাথে আরও ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়ে দেশকে খুশি করতে চাই, ইনশাআল্লাহ্‌।’

রেস্তোরাঁর ব্যবসায় সাকিবের অংশীদার ইমরুল কায়েস। আঞ্চলিক কথ্য ভাষায় তিনি লিখেছেন, ‘আবার আইয়া পড়ো।’ নিজেদের রেস্তোরাঁয় বসে আছেন এমন একটি ছবিও সংযুক্ত করেছেন। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনিরা সাকিবকে স্বাগত জানিয়েছেন।

সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে আলো ছড়ানো পেসার সুমন খান সাকিবের প্রত্যাবর্তনের ক্ষণগণনা শুরু করেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই। নুরুল হাসান সোহান জানিয়েছেন, সাকিবকে মাঠে দেখার তড় সইছে না। তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাকিব ভাই ফিরেছে।’ লিটন কুমার দাস সাকিবকে ‘কিংবদন্তি’, মোসাদ্দেক হোসেন সৈকত ‘রাজা’ এবং আকবর আলি ‘বিশ্ব ক্রিকেটের রাজপুত্র’ হিসেবে সাকিবকে অভিহিত করেছেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…