সাংবাদিক গোলাম সরওয়ারকে খুঁজে না পাওয়ায় সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্বেগ
সীতাকুণ্ড প্রতিনিধি : বহুল প্রচারিত ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ বিডি.কমের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার নিখোঁজে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় পত্রিকার সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন।
সাংবাদিক গোলাম সরওয়ারের খোঁজ না মেলায় উদ্বেগ জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাবেক সভাপতি ফোরকান আবু, এম.সেকান্দর হোসাইন, আজকের সূর্যোদয় ও সিটিনিউজ বিডি.কমের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলুসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।
গত ৪ দিনে তার কোনো সন্ধান না পাওয়ায় গভীরভাবে উদ্বেগ। আমরা সম্পূর্ণ অক্ষত অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করে তার পরিবারেরর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু


আপনার মতামত লিখুন