আ জ ম নাছিরের রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অসুস্থ হয়ে আজ মঙ্গলবার ৩ নভেম্বর নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের উদ্যোগে আজ বাদ এশা রেলওয়ে ষ্টেশন কোলনীস্থ তাওহীদুল উম্মাহ মাদ্রাসায় এক খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।
মাওনালা হাফেজ শহিদুল্লা মোনাজাত পরিচালনা করেন।
এসময় উক্ত দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, মহানগর যুবলীগ নেতা লিটন রায়, ৩৫ নং বক্সিরহাট ওর্য়াড আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন, মোঃ ইকবাল হোসেন, তারেক হাসান টুটুল, মোঃ আজিজ, মহানগর যুবলীগ নেতা শরিফ আহমেদ, ক্লাবের যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন লিটন, ওয়াসিম হাসান, মোঃ ফারুক রানা, আবদুল হান্নান মিরন, একরাম আফসার আবদুল হামিদ নয়ন, মোঃ আলাউদ্দিন ভুঁইয়া, অভি, আরাফাত, মিঠু, জসি, মারুফ, ইমন, রানা, মাকসুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন