ঝালকাঠীতে সি টাইপ কোয়ার্টারের রাস্তা ডাস্টবিন হিসাবে ব্যবহৃত হচ্ছে
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠী শহরের পূর্বচাঁদকাঠী সি টাইপ কোয়াটার অথবা যে রাস্তায় দুইজন বিজ্ঞ জজ সাহেবদের গাড়ীতে বোমা মেরে হত্যা করা হয়েছিল বললে একনামে পরিচিত।
এখানে বাস করেন গনপূর্ত অফিস কর্মকর্তা,আছে এন এস আই অফিস,এ রাস্তায় এন এস আই এর ডি ডি সাহেবও বাস করেন,বাস করেন পুলিশের একজন কর্মকর্তাও। এ ছারাও জেলা জজ শীপের কর্মকর্তা,কর্মচারী,জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী,সেনা বাহিনীর একজন কর্মকর্তার বাস বভন,শিক্ষক,চিকিৎসক,ব্যবসায়ী,আইনজীবীগন। এখানে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যায় করে পুলিশ বক্স তৈরি করা হলেও এই বক্সে কখনো কোন পথচারী এ পুলিশ বক্সে কোন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখেনি।পুলিশ বক্সে নিরাপদে থাকে জন সাধারনের জ্বালানী কাঠ। বক্সের সামনে রয়েছে ঝোপ জংগল আর ময়লার স্তুপ ।
এ ডাস্টবিন পরিস্কার হয়না ৬ মাসেও একবারও কুকুর বিড়াল,গরু রাস্তায় ডাষ্টবিনের ময়লা ছিটিয়ে আধুনিক পৌরসভা নামক নোংরা রাস্তাকে করে রাখে ডাষ্টবিনে। বসবাসকারী অফিসাররা জানান আমরা ময়লার গন্ধে জানালা বন্ধ রাখতে বাধ্য হই।এ রাস্তাটির দুই ধারে নোংরা ও জংগল হয়ে সরু রাস্তায় পরিনত হয়েছে।সব সময় বিশাক্ত শাপের উপদ্রব থাকে। আমরা যাহারা সরকারকে বাসা ভাড়া দিয়ে থাকি এখানে আমাদের কোন নিরাপত্তা নেই।আমাদের সরকারী কোয়াটার মেরামতের নামে চলে লুট পাট।এখানে বসবাসরত অফিসাররা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের সবারই দাবী, এখানে বসবাসকারীদের মানুষ ভেবে বিজ্ঞ জজ সাহেবদের শহীদ হওয়ার স্থান মনে করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করেন ।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর


আপনার মতামত লিখুন