ঝালকাঠির নলছিটিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মনির হোসেন (২২) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
মনির সদর উপজেলার মালোয়ার গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১:০০ টার দিকে মনির হোসেন তাদের প্রতিবেশীর ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে ধর্ষণকারীকে আটক করেন। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় শুক্রবার (০৬,নভেম্বর) সকালে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়েটির মা। মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর মেয়েকে এর আগে ২৭ অক্টোবর রাতে মনির হোসেন দরজা খুলে ভেতরে ঢুকে ধর্ষণ করেন। মেয়েটি এ বিষয়ে বাবা-মাকে জানালে তাঁরা লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেননি।
এ সুযোগে পরবর্তী সময়ে বৃহস্পতিবার রাতে মনির আবারও মেয়েটিকে ধর্ষণ করেন। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, শুক্রবার সকালে মেয়েটির মা মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে আদালতে পাঠানো হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর


আপনার মতামত লিখুন