খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন: ডা. শাহাদাত হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ
আজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, মানবাধিকার নেই। দেশ‌কে স্বাধীনতা করার জন্য যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিল আমা‌দের বীর ম‌ুক্তিযোদ্ধারা। দুর্ভাগ্য তা‌দের সেই স্বপ্ন বাংলাদেশে এখনো পূরণ হয়নি। স্বাধীনতার মূল যে চেতনা ছিলো গণতান্ত্রিক, তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রহীন আজ‌কের বাংলা‌দে‌শে গভীর সংকট দেখা‌ দি‌য়ে‌ছে। বর্তমান অগণতা‌ন্ত্রিক সরকার মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। দে‌শের সর্বত্র আইন শৃঙ্খলার অবন‌তি, গুম, খুন, সরকারি দলের ক্যাডারদের অব্যাহত সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ। ‌

তি‌নি আজ শুক্রবার (৬ ন‌ভেম্বর) সন্ধ্যায় কালামিয়া বাজার ইপিক টাওয়ারের ১৮ নং পূর্ব বাক‌লিয়া ওয়া‌র্ড বিএনপির উদ্যোগে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরন ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত হোসেন আরা বলেন, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। প্রতিটা পণ্যের দাম চারগুন, পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। লুটপাটের জন্য তারা সিন্ডিকেট তৈরি করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। তাই এ থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান কর‌তে ঐক্যবদ্ধ আ‌ন্দোল‌নের বিকল্প নাই।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী লীগের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পরে আ‌ছে। বিএনপিই হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে দল গণতন্ত্র, ভোটা‌ধিকার, আই‌নের শাসন ফিরিয়ে আনতে সংগ্রাম ক‌রে যা‌চ্ছে। বেগম খালেদা জিয়া কারাগারে কষ্ট করছেন, তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। শুধুমাত্র গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আজ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। ইনশাআল্লাহ বিএন‌পির বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে দে‌শে স্বৈরত‌ন্ত্রের অবসান হ‌বে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, ভোটারবিহীন এই সরকার জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। তারা গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদেরকে বিভৎস নির্মমতায় দমন করছে, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলোকে নির্দয় ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পৈশাচিকভাবে পিষ্ট করছে।

১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, নগর বিএনপির সহ সম্পাদক মোঃ শাহজাহান, হাসেম সওদাগর, আলমগীর নুর,সদস্য আলী ইউসুফ, আব্দু সবুর, মুহাম্মদ ইউসুফ, বাকলিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর , মুজিবুর রহমান মহিলা, দল নেত্রী কামরুন নাহার, মনোয়ারা মনু,কোহিনুর বেগম, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, যুবদল নেতা মোহাম্মদ মুচা, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইউনুস, ছাত্রদল নেতা গাজী মোঃ শওকত, এডভোকেট শাহেদ, সাজ্জাদ, মাহবুব, মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আলম, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…