খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক দলীয় বাকশালী আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ নির্যাতিত: চট্টগ্রাম মহানগর যুবদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৭:১০ অপরাহ্ণ
এক দলীয় বাকশালী আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ নির্যাতিত: চট্টগ্রাম মহানগর যুবদল

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজ শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ষোল শহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন নগর যুবদল নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন ১৯৭৫ সালের আজকের এই দিনে সৈনিক জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। তাই ৭ ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্য মন্ডিত। ৭ ই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন।

এসময় বক্তারা আরো বলেন আধিপত্যবাদী শক্তির তাবেদার এক দলীয় বাকশালী আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ নির্যাতিত। ৭৫ পরবর্তী রাজনৈতিক বিশৃংখলা তৎকালিন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতা বিপন্ন করে আধিপত্যবাদের প্রসারিত ছায়ার নীচে দেশ কে ঠেলে দেয়। তৎকালীন সময়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। বর্তমান বাকশালী সরকার চরম অগনতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায় সংগত অধিকার গুলোকে হরণ করছে। ৭ নভেম্বরের চেতনায় দেশ মাতৃকার এই চরম সংকটকালে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুন:রুদ্ধার করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি.সহসভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এস,এম, শাহ আলম রব, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুছা, হায়দার আলী চৌধূরী, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, জাহেদুল হাছান বাবু, অরুপ বড়–য়া, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর, আব্দুল্লাহ আল টিটু, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, রাজন খান, ওমর ফারুক, সহ সাধারন সম্পাদক কামাল পাশা, আছাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি শিকদার, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, এস,এম বখতেয়ার উদ্দীন, ওমর ইমতিয়াজ টিটু, আছাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, গিয়াস উদ্দীন টুনু, হামিদুল হক চৌধূরী, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ উদ্দীন, হোসেন জামান, জাহাঙ্গীর আলম মানিক, ইলিয়াছ হাছান মঞ্জু, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সালাউদ্দীন, জাফর সাদেক সোহেল, আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিছ, নুরুল ইসলাম আজাদ, সুলতান মাহমুদ খান সুমন, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য মোঃ হাবীবুল্লাহ খান, সোহাগ খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের কুতুব উদ্দীন, মঞ্জুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সরোয়ার সেলিম, আইয়ুব খান, ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন, এস,এম, আলী, মোঃ হাছান, জাবেদ হোসেন, বাদশা আলমগীর, মোহাম্মদ ইউনুছ. জহিরুল ইসলাম ও সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…