খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ক্ষত-বিক্ষত সড়ক, ভোগান্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ
বোয়ালখালীতে ক্ষত-বিক্ষত সড়ক, ভোগান্তি

পূজন সেন, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উপজেলার প্রধান সড়কের সংস্কার কাজের কারণে বন্ধ থাকায় অভ্যন্তরীন সড়কে চলছে ভারী যানবাহন। ফলে ক্ষত-বিক্ষত ও অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে সড়কগুলোতে। এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয় গত বছরের ২০ এপ্রিল। ইতিমধ্যে পেড়িয়ে গেছে ১ বছর ৭ মাস। ঢিমেতালে চলছে এ সংস্কার কাজ। সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয় এ সড়ক। ফলে অভ্যন্তরীণ সড়কে বেড়ে যায় ভারী যানচলাচলের চাপ। এতে গ্রামীণ সড়কগুলো ক্ষত-বিক্ষত ও অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচল অযোগ্য হয়ে উঠেছে।

হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া থেকে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ পর্যন্ত পাথর আর বালুর মিশ্রণ দিয়ে ভরাট করে উচু ও প্রশস্ত করা হয়। চলমান রয়েছে উপজেলা সদর থেকে গোমদণ্ডী ফুলতল পর্যন্ত অংশের কাজ। এ সংস্কারে রয়েছে অলিবেকারী থেকে জোটপুকুর পাড় পর্যন্ত খালে রিটার্নিং ওয়াল নির্মাণ। এ রির্টানিং ওয়ালের নির্মাণ কাজ শুরু হলেও বেশি দূর এগোয়নি। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রিটার্নিং ওয়াল নির্মাণের কাজ।

সড়ক ও জনপদ বিভাগ দোহাজারী সূত্রে জানা যায়, মইজ্জ্যারটেক-কানুনগোপাড়া-উদরবন্যা সড়ক নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৮কোটি টাকা। এরমধ্যে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের গোমদ-ী ফুলতল হতে সড়ক সংস্কার, পুনঃনির্মাণ, ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্তকরণ ও খালের ভাঙনরোধে ১ কিলোমিটার গাইড ওয়াল নির্মাণের কথা রয়েছে। টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান।

গত বছরের ২০ এপ্রিল প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন খান বাদল এ কাজের উদ্বোধন করেন। যা আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

উপজেলা প্রকৌশলী ম.বিল্লাল হোসেন বলেন, ‘সওজের সংস্কার কাজের জন্য প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন অভ্যন্তরীন সড়কগুলোতে ভারী যানবাহন চলাচল ও ওয়াসার পাইপ বসানোর কারণে ক্ষতবিক্ষত ও খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির পরিমাণ আপাতঃ দৃষ্টিতে ১৫ কোটি টাকার অধিক হবে। তবে উপজেলার প্রধান সড়ক সংস্কার ও ওয়াসার কাজ সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সংস্কারের জন্য ইস্টিমেট তৈরির নির্দেশনা রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের।’

তিনি আরো বলেন, সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় জনদূর্ভোগের সৃষ্টি হলেও উন্নয়নের স্বার্থে তা মেনে নিতেই হবে।

বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (দোহাজারী) সুমন সিংহ জানান, ‘মইজ্জ্যারটেক-কানুনগোপাড়া-উদরবন্যা সড়ক নির্মাণকাজের প্রায় ৬০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে মইজ্জ্যারটেক থেকে পাঁচুরিয়া পর্যন্ত কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। বোয়ালখালী অংশে শ্রীপুর বুড়া মসজিদ থেকে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এ সংস্কার কাজ আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ হবে। আশাকরি নির্দিষ্ট সময়ে সংস্কারের কাজ শেষ হবে। বর্ষার কারণে খালের রিটার্নিং ওয়ালের কাজ কিছুটা ব্যাহত হয়েছে, তা দ্রুত সময়ে শুরু করা হবে।’

২৪ ঘণ্টা/রিহাম/পূজন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…