খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৪:৩১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা সদরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশংঙ্কায় সীতাকুন্ড প্রশাসন ১৪৪ধারা জারি করেছে।

কেন্দ্রীয় যুবলীগের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বুধবার (১১নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা সদরে বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন ও থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া অনুসারীরা একই সময় একই স্থানে দুটি সমাবেশের আযোজন করায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশংঙ্কায় সীতাকুন্ড প্রশাসনের ১৪৪ধারা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, উপজেলা যুবলীগের দুই গ্রুপ একই স্থানে একই সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আহ্বান করে। এতে পৌরসভার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির শংকা রয়েছে। সেকারণে যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে এই নিষেধজ্ঞা বলবৎ থাকবে।’

জানা যায়, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম অপর গ্রুপের মোহাম্মদ সেলিম একই সময়ে একই স্থানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়াকে দুই কর্মসূচিতেই প্রধান অতিথি করা হয়। ফলে মঙ্গলবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই পাল্টাপাল্টি শোডাউনের প্রস্তুতি নিতে থাকে। তাই বাধ্য হয়ে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের আয়োজনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। বিকালে ব্যাপক সোডাউনের প্রস্তুতিও নেওয়া হয়। এজন্য প্রায় সাপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ে প্রস্তুতি সভাও করা হয়। সকালে প্রশাসন থেকে জানানো হয় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অপর গ্রুপের যুবলীগের সহ-সভাপতি সেলিম এর ব্যাপারে জনতে চাইলে তিনি বলেন, সেলিম নামে যুবলীগে কেউ নাই, তাকে আমরা ছিনি না।

জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ড) সুমন বনিক বলেন, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের যুব সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃংখলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারী করে। এ জন্য উপজেলায় আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে উপজেলা যুবলীগ। প্রত্যেক ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা পৌরসদরে গিয়ে ব্যাপক শোডাউনের মাধ্যমে যুব সমাবেশ করার কথা থাকলেও হঠাৎ করে প্রসাশনের নিষেধাজ্ঞার ফলে নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে।

এদিকে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরসদর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…