খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২ পত্রিকার বিরুদ্ধে শিক্ষিকার মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ
যশোরে ২ পত্রিকার বিরুদ্ধে শিক্ষিকার মামলা

নিলয় ধর,যশোর প্রতিনিধি:- সুদের কারবার সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক যশোরের সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।মামলাটি করেন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার শেখ আব্দুস সবুরের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানা লাকি।

লাকির দায়ের করা মামলার বিবাদীরা হলেন খোলাডাঙ্গা পশ্চিমপাড়ার লাল্টু মিয়া ও তার স্ত্রী আলেয়া সুলতানা আলো, মফিজুর রহমানের স্ত্রী ডলি বেগম, দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা।

অভিযোগ আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে আগামী (৪ জানুয়ারি) মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বিবাদী আলেয়া খাতুন আলো বিভিন্ন সময় বাদীর কাছ থেকে টাকা ধার নিতেন এবং পরবর্তীতে তা পরিশোধও করতেন। এর মাঝে আলো ও ডলি দুইজনে লাকিকে জানিয়েছেন, ডলি একটি জমি কেনার জন্য মোটা অংকের টাকা বায়না দিয়েছেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করলে জমি লিখে দেবেন না ও বায়নার টাকা ফেরতও দেবেন না বলে জানিয়েছেন। একইসঙ্গে ৮ লাখ টাকা ৩মাসের জন্য লাকির কাছে ধার হিসেবে চান তারা। একপর্যায় বাদীর জমানো ৬লাখ ৭০ হাজার টাকা দেন লাকি। কিন্তু নির্দিষ্ট সময় হলে পাওনা টাকা ফেরত দিতে ব্যর্থ হয়ে নন জুডিসিয়াল স্ট্যাম্পে একবছরের মধ্যে পরিশোধ করবে বলে অঙ্গীকার করেন। সময় অতিবাহিত হলেও টাকা ফেরত দেননি আলো। এরমাঝে আলোর স্বামীর প্ররোচনায় গত ২৩ আগস্ট দৈনিক যশোর ও ২৪ আগস্ট দৈনিক গ্রামের কাগজে বাদী ও বাদীর ভাইয়ের ছেলে এবং তার এক মামাতো ভাইকে জড়িয়ে ‘সুদখোর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। বাদীর অভিযোগ, সংবাদটি যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করায় পত্রিকার চার কর্মকর্তাকেও মামলায় বিবাদী করা হয়।

এই বিষয়ে মামলার আসামিপক্ষের দাবি, যশোর শহরতলীর খোলাডাঙ্গা গ্রামে লাকির নেতৃত্বে দেদারসে সুদের কারবার চলছে। তাদের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ গত ২০ আগস্ট খোলাডাঙ্গার মফিজুর রহমানের মেয়ে আলেয়া সুলতানা আত্মহত্যার চেষ্টা চালান। লাকি বাদেও এই সিন্ডিকেটের উল্লেখযোগ্য অন্য সদস্যরা হলেন শেখ শাহীনের ছেলে রাকিব হাসান ইমন ও মিলন বিশ্বাসের ছেলে সবুজ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…