পারকি চরে কোস্ট গার্ডের হানা, ইয়াবাসহ যুবক আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯, ৭:৫৮ রাত
পারকি চরে কোস্ট গার্ডের হানা, ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি চরে হানা দিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্টগার্ড পূর্ব জোন।

আটক যুবকের নাম মো. শহিদুল ইসলাম টিটু (৩০)। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে কোস্ট গার্ড।

তথ্যটি নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে বিনোদন স্পট পারকি বিচে ইয়াবা ও মাদক বিক্রি করে আসছে। বুধবার সকালে গোপন সূত্রে তথ্য পেয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ইয়াবা ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. শাহ জিয়া রহমান।

Feb2
Feb2