আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে যবুকের মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের আনোয়ারার ৬ নং বারখাইন ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১ টায় তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত ব্যক্তি উপজেলা বারখাইন ইউনিয়নের হেডপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আব্বাস উদ্দীন জানায়, আমির হোসেন গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীদের সহযোগিতায় তাকে উদ্ধার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন