খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির বিশাল আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির বিশাল আনন্দ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটির বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পৌরসভার উত্তর বাজার থেকে উক্ত মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

মিছিল শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান কমিটির নবনির্বাচিত সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলানী।

আনন্দ মিছিলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস.এম রিয়াদ জিলানী।

বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক অমল দেবনাথ, সাবেক ছাত্রনেতা সামি আল মুজতবা শুভ, জাহেদ আল ফয়সাল, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা, পৌরসভা ছাত্রলীগের সভাপতি বাবুল, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান, সাধারন সম্পাদক বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ, সাধারন সম্পাদক নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল, সাধারন সম্পাদক আদিল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সাধারন সম্পাদক মিল্কি সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম, সাধারন সম্পাদক নাইম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন, সাধারন সম্পাদক সাইফুল, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রহমান।

উল্লেখ যে, গত মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নবাগত উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এস এম রিয়াদ (জিলানী)কে সাধারণ সম্পাদক করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…